হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ
হেফাজত আমির

মওদুদী ফিতনা কাদিয়ানী ফিতনার চেয়ে মারাত্মক

মওদুদী ফিতনা কাদিয়ানী ফিতনার চেয়ে মারাত্মক

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, মওদুদী মতবাদ কুফরি মতবাদ। মওদুদী ফিতনা কাদিয়ানী ফিতনার চেয়েও মারাত্মক। মওদুদীরা সাহাবাদের সত্যের মাপকাঠি হিসেবে মানেন না। অথচ আমরা সাহাবাদের কাছ থেকে কোরআন-হাদিস তথা দ্বীন সম্পর্কে জেনেছি। যদি সাহাবারা সত্যের মাপকাঠি না হন, তাহলে সাহাবাদের থেকে জানা দ্বীনও সত্য নয়।

বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আল-আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিবসে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমির এসব কথা বলেন।

তিনি মওদুদীদের সমালোচনা করে বলেন, আল্লাহর হাবিব রাসুল (সা.) বলেছেন, সাহাবাদের সমালোচনার পাত্র বানিও না। আমার সাহাবাদের মহব্বত করা মানে আমাকে মহব্বত করা। আমার সাহাবাদের দোষ গোপন করা মানে আমার দোষ গোপন করা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমি সাহাবাদের ওপর সন্তুষ্ট। আর সে জায়গায় মওদুদীরা বলেছেন, সাহাবারা সমালোচনার ঊর্ধ্বে নন এবং সত্যের মাপকাঠিও নন।

ওই তাফসিরুল কোরআন মাহফিলে ছিলেন মাওলানা শোয়াইব জমীরী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা মোহাম্মদ শফী ও মাওলানা ওসমান সিকদার। এ ছাড়া ছিলেন মাওলানা রিজওয়ান আরমান, আল্লামা কুতুবউদ্দীন নানুপুরী, মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা শোয়াইব আলমপুরী, মাওলানা ইসমাঈল খান, মাওলানা আনোয়ার শাহ আজহারী, মুফতি রাশেদ, মুফতি রাফি বিন মুনির, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, মাওলানা মোহাম্মদ, মাওলানা এরশাদুল্লাহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণের সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১০

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৪

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৬

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৭

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৮

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৯

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

২০
X