মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১০:০৮ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনের তপশিল কবে, জানালেন ইসি আনোয়ারুল

পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। ছবি : সংগৃহীত
পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রমজানের আগে অনুষ্ঠিত হবে। গণভোট সংসদ নির্বাচনের আগে হবে নাকি পরে হবে, বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৩১ অক্টোবর) পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল বলেন, গণভোটের বিষয়ে সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত আমাদের কাছে এখনো পৌঁছায়নি। সিদ্ধান্ত হলে আমরা আপনাদের জানাব। এ সময় প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধনপ্রক্রিয়া নভেম্বর থেকে শুরু হবে বলে জানান তিনি।

ইসি আরও উল্লেখ করে বলেন, নির্বাচনের পরিকল্পনা ইতোমধ্যে তৈরি করা হয়েছে এবং মিডিয়ার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচনের কর্মপরিকল্পনা বিধিমালা অনুযায়ী কিছু প্রতীকের তপশিল থাকে, যা সময় সময় পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করা হয়।

প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধনপ্রক্রিয়া নভেম্বর থেকে শুরু হবে এবং কয়েদি আসামিদেরও ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করেছে। এ বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নেবে, সে সম্পর্কে রাজনৈতিক সিদ্ধান্ত আসা বাকি রয়েছে।

পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কি না, জানতে চাইলে মো. আনোয়ারুল বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে সেটার অপেক্ষায় আছি।

নির্বাচনী প্রতীকের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন পরিকল্পনা বিধিমালার মধ্যে কতগুলো প্রতীকের একটি তফসিল থাকে। এটি সময় সময় নির্বাচন কমিশন পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করে। আমরা এ সম্পর্কিত কার্যক্রম সম্পন্ন করে ফেলেছি।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান খান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১০

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১১

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১২

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৩

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৪

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৫

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৬

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৭

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৮

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৯

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

২০
X