বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৮:৩১ এএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

সিরিয়ার ওপর সিজার নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরিয়ার ওপর আরোপিত সিজার আইন অনুযায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে মত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুক্রবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছে। একইসঙ্গে সিরিয়ার উন্নয়ন ও শান্তিপূর্ণ পুনর্গঠনে সহায়ক যে কোনো বিনিয়োগ বা সম্পৃক্ততাকে স্বাগত জানায়।

২০২০ সালে চালু হওয়া সিজার আইনের আওতায় সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল-আসাদের সরকার, এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোম্পানির ওপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

চলতি বছরের মে মাসে সৌদি আরবের আয়োজনে প্রেসিডেন্ট ট্রাম্প ও সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার মধ্যে বৈঠক হয়। সেখানেই ট্রাম্প ঘোষণা দেন, সিরিয়ার ওপর থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

তবে আইনি দিক থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে মার্কিন কংগ্রেসকে। আইনপ্রণেতারা আশা করছেন, চলতি বছরের শেষ নাগাদ এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X