কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবহৃত মোবাইল ফোন নিবন্ধিত কি না, যেভাবে জানবেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে বন্ধ হবে অবৈধ মুঠোফোন। এ লক্ষ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নামের একটি ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার।

তাই ব্যবহৃত সব হ্যান্ডসেট ১৬ ডিসেম্বরের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ওই তারিখের আগে ব্যবহৃত হ্যান্ডসেটগুলোর আলাদা করে নিবন্ধনের প্রয়োজন নেই বলেও জানিয়েছে সংস্থাটি।

এই মুহূর্তে কীভাবে নিজ মোবাইলের বর্তমান অবস্থা যাচাই করা যাবে, সে বিষয়টি অনেকেরই অজানা।

বিটিআরসি জানিয়েছে, গ্রাহকরা সহজেই তাদের ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেটের বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন। এ জন্য মোবাইল ফোন থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করতে হবে। এরপর প্রদর্শিত স্বয়ংক্রিয় বক্সে হ্যান্ডসেটের ১৫ সংখ্যার আইএমইআই নম্বর লিখে প্রেরণ করলে ফিরতি বার্তায় হ্যান্ডসেটটির নিবন্ধন অবস্থা জানিয়ে দেওয়া হবে।

এ ছাড়া neir.btrc.gov.bd লিংকের মাধ্যমে সিটিজেন পোর্টাল, মোবাইল অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্র অথবা নিকটস্থ কাস্টমার কেয়ার থেকেও এই সেবা নেওয়া যাবে।

২০২৫ সালের ১৬ ডিসেম্বর থেকে গ্রাহকরা ব্যবহৃত হ্যান্ডসেট বিক্রি বা অন্য কারও কাছে হস্তান্তর করতে চাইলে সেটি ডি-রেজিস্ট্রেশন করতে পারবেন। ডি-রেজিস্ট্রেশনের সময় ব্যবহারকারীকে তার এনআইডির শেষ চারটি সংখ্যা প্রদান করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে সিটিজেন পোর্টাল (neir.btrc.gov.bd), এমএনও পোর্টাল, মোবাইল অ্যাপস অথবা ইউএসএসডি (*১৬১৬১#) চ্যানেলের মাধ্যমে।

বিটিআরসি বলছে, এই উদ্যোগের ফলে দেশের মোবাইল হ্যান্ডসেট ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি অবৈধ বা নকল হ্যান্ডসেটের ব্যবহার রোধে এটি কার্যকর ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X