স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ফেরার দুয়ারে পল পগবা

পল পগবা। ছবি : সংগৃহীত
পল পগবা। ছবি : সংগৃহীত

পল পগবার ক্যারিয়ারের ঘটনাপ্রবাহ যেন সিনেমার গল্প—যেখানে আছে উত্থান-পতন, সাফল্য-ব্যর্থতা এবং পথচ্যুতির মতো ট্র্যাজেডি! সবকিছু পেছনে ফেলে এখন ফরাসি মিডফিল্ডার দাঁড়িয়ে আছেন প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে।

ম্যানচেস্টার ইউনাইটেডে বেড়ে ওঠার সময় বিশ্বের অন্যতম সেরা উদীয়মান প্রতিভা ছিলেন পগবা। গেমটাইমের খোঁজে রেড ডেভিলদের ছেড়ে পাড়ি জমান জুভেন্তাসে। ইতালিয়ান ক্লাবটিতে কুঁড়ি থেকে ফুল হয়ে ফোটেন। মাঝে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন। এরপর ব্লকবাস্টার দলবদলে ফিরে যান শৈশবের ক্লাব ম্যানইউতে। কিন্তু থিতু হতে পারেননি, আবারও ফিরেছিলেন ‘তুরিনের বুড়ি’ নামে পরিচিত ক্লাবটিতে।

সেই ক্লাবে ঘটে বড় ট্র্যাজেডি—ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হন পল পগবা। নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর নতুন অধ্যায় হিসেবে বেছে নেন এএস মোনাকোকে। তবে ক্লাবটির হয়ে এখনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারেননি এই ফরাসি মিডফিল্ডার। মোনাকোর পরবর্তী ম্যাচ প্যারিস এফসির বিপক্ষে। সেই ম্যাচের স্কোয়াডে দেখা যেতে পারে পগবাকে।

ফুট মার্কাতোর এক প্রতিবেদনে বলা হয়েছে, পল পগবার প্রথমবারের মতো এএস মোনাকোর স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। ক্লাবটি শনিবার রাতে লিগ ওয়ানে প্যারিস এফসির মুখোমুখি হবে। পগবা ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে কোনো পেশাদার ম্যাচে খেলেননি। তার শেষ ম্যাচ ছিল জুভেন্তাসের হয়ে এমপোলির বিপক্ষে ইতালিয়ান লিগের ম্যাচ। পরে ডোপিং অভিযোগে চার বছরের জন্য নিষিদ্ধ হন। শাস্তি কমিয়ে ১৮ মাস করার পর প্রশস্ত হয় ফেরার দুয়ার।

স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়া মানেই অভিষেক নিশ্চিত নয়। এটি ৩২ বছর বয়সী পগবার জন্য বড় অগ্রগতি, যিনি আবার মাঠে ফেরার চেষ্টা করছেন। লে’কিপ জানিয়েছে, বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার যখন মোনাকোর পক্ষে সই করেন, তখন তাকে ফিটনেস পুনর্গঠনের জন্য অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে—এমনটাই জানানো হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X