রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১২:৪৬ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৯ 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানীতে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়ভাবে পরিচিত এই যুবকের নাম পাঁয়তারা শাহিন (২৫)। অভিযানের সময় তার কাছ থেকে দেশে তৈরি একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে অভিযান চালিয়ে শাহিনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার রায়ের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ছিনতাইয়ের উদ্দেশ্যে পাঁয়তারা শাহিন সাদেক খান কৃষি মার্কেটের সামনে অবস্থান করছে। পরে পুলিশ দল সেখানে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এসআই নাজমুল আরও জানান, এই শীর্ষ ছিনতাইকারী শাহিনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাইসহ একাধিক মামলা এবং কয়েকটি মামলার ওয়ারেন্টও রয়েছে। তাকে দ্রুতই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

জানা গেছে, গ্রেপ্তারকৃত শাহিনের গ্রামের বাড়ি হবিগঞ্জের শিবপুর এলাকায়। ঢাকায় তিনি রায়ের বাজার প্রেমতলা গলির মমতাজের বাসায় ভাড়া থাকতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১০

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৩

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৪

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৫

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৬

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৭

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৮

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৯

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

২০
X