চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৮:৪১ এএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

একটি রাজনৈতিক দল জান্নাতের টিকিট বিক্রি করছে : ব্যারিস্টার খোকন

নোয়াখালীতে মতবিনিময় সভায় বক্তব্য দেন মাহবুব উদ্দিন খোকন। ছবি : কালবেলা
নোয়াখালীতে মতবিনিময় সভায় বক্তব্য দেন মাহবুব উদ্দিন খোকন। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, একটি রাজনৈতিক দল রাজনীতির নামে জান্নাতের টিকিট বিক্রি করছে। কিন্তু বাংলাদেশের সব রাজনৈতিক দল যেমন নির্বাচন কমিশনের সব শর্ত মেনে নিবন্ধন নিয়েছে, তেমনিভাবে জামায়াতে ইসলামীও নিবন্ধন নিয়েছে। তাহলে তাদেরকে ভোট দিলে কীভাবে একজন ভোটার জান্নাতে যাবে?

শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর স্কুল অ্যান্ড কলেজ হলরুমে ওলামা দলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন বলেন, ইসলামের স্তম্ভ ৫টি। কালেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত। আপনার ইমান আমলের ওপর ভিত্তি করে পরকালে আল্লাহ তায়ালা জান্নাত-জাহান্নাম নির্ধারণ করবে। তাই আপনাদের সতর্ক থাকতে হবে এসব ব্যাপারে।

তিনি বলেন, ২৭ বছর ধরে বিএনপির সঙ্গে আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন কিন্তু হঠাৎ করে মোনাফিকের মতো আচরণ করছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বলছেন স্বৈরাচারী হাসিনা সরকারের নেতাদের বিচার করতে হবে; তখন থেকেই জামায়াতে ইসলামীর নেতারা উল্টাপাল্টা কথা বলছেন।

নোয়াখালী জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাও. শরাফত উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবুর সঞ্চালনায় বক্তব্য দেন, পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, ইমাম হোসেন টিপু, আনিছ আহমেদ হানিফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১০

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১১

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১২

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৩

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৬

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৭

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৮

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৯

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

২০
X