কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৮:০৪ এএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৯:১৫ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীর শাপলা চত্বর। ছবি: সংগৃহীত
রাজধানীর শাপলা চত্বর। ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন।

শনিবার (০১ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

উপদেষ্টা আসিফের মাহমুদের কর্মসূচি আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরে সকাল সাড়ে ৯টায় ‘৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদ্‌যাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জামায়াত আমিরের কর্মসূচি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ৯টায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্রছাত্রীদের প্রথম অ্যালামনাই অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অনলাইনে সবার উদ্দেশে ভিডিও পর্দায় প্রধান মেহমান হিসেবে দিকনির্দেশনা পেশ করবেন। অন্যান্যদের মধ্যো উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হাসান। মির্জা ফখরুলের কর্মসূচি জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে বেলা ১১টায় মুক্তিযোদ্ধা দলের আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত নেতা মুজিবুরের কর্মসূচি

সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে শাহবাগ চত্বরে (জাতীয় জাদুঘর সংলগ্ন) ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এফডিসিতে কর্মসূচি

ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) সকাল সাড়ে ১০টায় জুলাই সনদ বাস্তবায়নে করণীয় নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X