কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেবে পেন্টাগন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইউক্রেনকে দীর্ঘ-পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে। এখন এই সিদ্ধান্ত কার্যকর হবে কিনা, তা নির্ভর করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের ওপর।

শুক্রবার (৩১ অক্টোবর) সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পেন্টাগনের মূল্যায়নে দেখা গেছে, ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিলে যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্র মজুতের ওপর কোনো বড় প্রভাব পড়বে না।

টমাহক ক্ষেপণাস্ত্র হলো যুক্তরাষ্ট্রে তৈরি একটি উচ্চ-নির্ভুল অস্ত্র, যা প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

প্রতিবেদনে বলা হয়, তিনজন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেছিলেন, আমি চাই না আমাদের দেশের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্র অন্য দেশে দিয়ে দিই।

অন্যদিকে জেলেনস্কি বহুবার বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষায় দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র জরুরি। এগুলো যুদ্ধের ন্যায্য সমাপ্তি আনতে সহায়ক হবে।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, যদি রুশ ভূখণ্ডে টমাহক ক্ষেপণাস্ত্রের আঘাত লাগে, তবে রাশিয়ার প্রতিক্রিয়া হবে কঠোর ও জোরালো।

পরে সাংবাদিকদের প্রশ্নে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিনের বক্তব্য যথেষ্ট স্পষ্ট এবং ব্যাখ্যার প্রয়োজন নেই।

ট্রাম্প সম্প্রতি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন। তিনি বলেন, বর্তমানে উল্লেখযোগ্য কোনো অগ্রগতির সম্ভাবনা নেই। তবে ভবিষ্যতে পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X