কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

সাবেক এমপিসহ বিএনপির ১৪ নেতা ভোটের মাঠে

দ্বাদশ সংসদ নির্বাচন
বিএনপির লোগো।
বিএনপির লোগো।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভিন্ন দলের পক্ষে ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সাবেক এমপিসহ ১৪ নেতা। তবে এই সংখ্যা কম-বেশি হতে পারে।

দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেওয়ায় এই নেতাদের বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষে ঝালকাঠি-১ আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বগুড়া-৪ আসনে চারবারের সাবেক এমপি ডা. জিয়াউল হক মোল্লা, ফরিদপুর-১ আসনে সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির বহিষ্কৃত সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, বগুড়া-৭ আসনে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি (বহিষ্কৃত) সরকার বাদল, বগুড়া-২ আসনে জেলা বিএনপির সাবেক মহিলাবিষয়ক সম্পাদক বিউটি বেগম, বগুড়া-১ আসনে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মোহাম্মদ শোকরানা, ময়মনসিংহ-৪ আসনে বিএনপির

সাবেক এমপি দেলোয়ার হোসেন খান দুলু, নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির চেয়ারপারসনের বহিষ্কৃত উপদেষ্টা তৈমূর আলম খন্দকার, কুমিল্লা-৫ আসনে বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির চেয়ারপারসনের বহিষ্কৃত উপদেষ্টা একরামুজ্জামান, টাঙ্গাইল-৫ আসনে বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব, জামালপুর-১ আসনে উপজেলা বিএনপির সদস্য মাহবুবুল হাসান, ঝালকাঠি-২ আসনে বিএনপির নির্বাহী কমিটির বহিষ্কৃত সদস্য ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলাম, চট্টগ্রাম-১০ আসনে বিএনপি চেয়ারপারসনের বহিষ্কৃত উপদেষ্টা মনজুর আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১০

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১১

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১২

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৩

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৪

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৬

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৭

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৮

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৯

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X