ওয়াহেদুজ্জামান সরকার
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০২:২৫ এএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৭:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

জবাব দেবে ইসরায়েল বসে থাকবে না ইরান

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে
জবাব দেবে ইসরায়েল বসে থাকবে না ইরান

ইসরায়েল ও ইরানের হুমকি আর পাল্টা হুমকিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা সোমবার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। সম্ভাব্য এ হামলার প্রস্তুতি এরই মধ্যে চূড়ান্ত করে ফেলেছে ইসরায়েলি বিমানবাহিনী। যদিও এ পাল্টা হামলা নিয়ে মারাত্মক চাপের মুখে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খোদ ইসরায়েলের মিত্র দেশগুলো উত্তেজনা পরিহার করতে তেল আবিবকে আহ্বান জানিয়েছে। ইসরায়েল এ পাল্টা হামলা চালালে কয়েক সেকেন্ডের মধ্যে এর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে ইরান। এদিকে যুক্তরাষ্ট্র বলেছে ইরানের হামলার ‘সীমিত প্রতিক্রিয়া’ দেখাতে পারে ইসরায়েল। ইসরায়েলের এ হামলা সরাসরি ইরানে না হয়ে দেশটির বাইরে ইরানের সামরিক বাহিনী ও তাদের সমর্থিত সশস্ত্র বাহিনীগুলোর ওপর হতে পারে। ইসরায়েল শিগগির এ প্রতিশোধমূলক হামলা চালাতে পারে। সেইসঙ্গে যুক্তরাষ্ট্র বলেছে, ইসরায়েলকে সমর্থন দিলেও ইরানের সঙ্গে সংঘাত চায় না ওয়াশিংটন। অন্যদিকে ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। খবর বিবিসি ও আলজাজিরার।

সোমবার বিকেলে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা সিদ্ধান্তে পৌঁছেছে যে, ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেওয়া হবে। তবে কবে নাগাদ এ পাল্টা হামলা হবে এবং তা কীভাবে হবে, সে বিষয়ে কোনো ঐকমত্য হয়নি মন্ত্রিসভার বৈঠকে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ হারজি হালেভি বলেছেন, ইরান যে হামলা চালিয়েছে, তার জবাব তারা পাবে। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত নেভাটিম বিমানঘাঁটি সফরে গিয়ে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ইসরায়েলের সেনাপ্রধানও বলেন, ইসরায়েল সামনের দিকে তাকাচ্ছে এবং পরবর্তী পদক্ষেপগুলো কী হবে, তা বিবেচনা করছে। ইসরায়েলের বিমানবাহিনী ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতিও সম্পন্ন করেছে বলে দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কেএএন বলেছে, তেল আবিব ‘সীমিত প্রতিক্রিয়া’ দেখানোর পরিকল্পনা করছে, যা ইরানকে সর্বাত্মক যুদ্ধ এড়াতে সুযোগ দেবে। ইসরায়েল গাজা উপত্যকাকে প্রধান যুদ্ধক্ষেত্র হিসেবে রাখতে চায় এবং ইরানকে যুদ্ধের দ্বিতীয় ফ্রন্টে পরিণত করতে চায় না। আর ইসরায়েলি প্রতিক্রিয়া হতে পারে ইরানের অভ্যন্তরে হত্যাকাণ্ড বা একটি বিস্তৃত সাইবার আক্রমণ। যুক্তরাষ্ট্র অবশ্য বলেছে, ইসরায়েল ‘সীমিত প্রতিক্রিয়া’ দেখাতে পারে, যেটি ইরানে না হয়ে দেশটির বাইরে তেহরানের সামরিক কর্মকাণ্ড ঘিরে হতে পারে। এ ছাড়া, তেহরান সমর্থিত সশস্ত্র বাহিনীগুলোর ওপরও হতে পারে। আর জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করে বলেছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে পারে ইসরায়েল। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ প্রধান রাফায়েল গ্রোসি সোমবার বলেন, ইসরায়েল সম্ভবত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে হামলার লক্ষ্যবস্তু করতে পারে এবং এ বিষয়ে তিনি উদ্বিগ্ন। এদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল পাল্টা হামলা চালালে কয়েক সেকেন্ডের মধ্যে বড় ধরনের জবাব দেওয়া হবে। ইসরায়েলি মন্ত্রিসভায় ইরানে পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়ার পর ইরানের রাজনীতিবিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি এ হুঁশিয়ারি দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১০

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১২

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৩

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৪

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৫

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৬

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৭

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৮

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৯

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

২০
X