নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৩:০১ এএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

কবিরহাট থানা, নোয়াখালী। ছবি : সংগৃহীত
কবিরহাট থানা, নোয়াখালী। ছবি : সংগৃহীত

নোয়াখালীর কবিরহাটে নিখোঁজের একদিন পর মো. ফারুক (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের মন্টু মিয়ার প্রজেক্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফারুক একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. খোকনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ফারুক মানসিক সমস্যাগ্রস্থ ছিল। একাধিকবার পরিবারের লোকজন তাকে চিকিৎসা করান। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখাঁজ ছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নবগ্রামের মন্টু মিয়ার প্রজেক্টের পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য তা ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ নিয়ে প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

উচ্চশিক্ষা রূপান্তরে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

১২

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

১৩

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

১৪

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

১৫

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

১৬

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

১৭

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

১৯

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

২০
X