নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৩:২৬ এএম
অনলাইন সংস্করণ

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

‘নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকার’ নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিয়েছে নরসিংদী প্রেস ক্লাব। ছবি : কালবেলা
‘নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকার’ নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিয়েছে নরসিংদী প্রেস ক্লাব। ছবি : কালবেলা

ঢাকায় কর্মরত নরসিংদীর সাংবাদিকদের সংগঠন ‘নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকার’ নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিয়েছে নরসিংদী প্রেস ক্লাব। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র উপদেষ্টা ও বর্ষিয়ান সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা কার্তিক চ্যাটার্জী।

অনুষ্ঠানে ঢাকায় কর্মরত নরসিংদীর সাংবাদিকদের সংগঠন নরসিংদী জেলা সাংবাদিক সমিতির নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির ১৫ জন এবং ৪ জন উপদেষ্টাকে সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়।

নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায় ও মাখন দাস, সদস্য মো. আমজাদ হোসেন ও আইয়ুব খান সরকার।

নরসিংদী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ‘নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকার’ উপদেষ্টা মনির হোসেন লিটন ও মনিরুল ইসলাম, সংগঠনের সভাপতি মো. হাসান সাঈদ শফিউল আলম (গ্যালমান শফি), ‎সিনিয়র সহসভাপতি মাহমুদ হাসান, ‎সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, ‎সাংগঠনিক সম্পাদক মিয়া হোসেন, ‎অর্থ সম্পাদক নাসরীন গীতি, ‎দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, ‎প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা কামাল সুমন মোস্তফা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X