গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০২:০৬ এএম
অনলাইন সংস্করণ

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুরে বৃদ্ধদের জন্য আয়োজিত দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবার চিত্র। ছবি : কালবেলা
নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুরে বৃদ্ধদের জন্য আয়োজিত দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবার চিত্র। ছবি : কালবেলা

প্রবীণদের বিশেষ যত্নের মাধ্যমে নিজের বার্ধক্যের প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য সচিব সাইদুর রহমান। তিনি বলেন, ‘মানবকল্যাণ হিসেবে স্বাস্থ্যসেবায়, আমাদের যার যার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।’

শুক্রবার (২২ আগস্ট) নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুরে বৃদ্ধদের জন্য আয়োজিত দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘বাড়িতে বসে যারা সেবা পাচ্ছেন না হাসপাতালে যাওয়ার মত সক্ষমতা নেই; তারা আসলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা যারা সুস্থ, সক্ষম ও সবল রয়েছি তাদের দায়িত্ব হল যেসব বাবা-মা হাসপাতালের যেতে পারেন না তাদের সেবা নিশ্চিত করা। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব।’

স্বাস্থ্য সচিব বলেন, ‘আমরা এখানে কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলেছি। দুইটা পরিবারের কথা শুনলাম বাড়িতে খাবার ও ওষুধ নেই। আমাদের সবার দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। বিত্তবানদের এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে।’

স্বাস্থ্য সচিব আরও বলেন, ‘নাটোরের সাংবাদিক যারা ঢাকায় কাজ করেন তারা একেবারেই নাটোরপ্রেমিক। তারা আজ খুবজীপুরে এসেছেন। তারা নাটোরের উন্নয়ন নিয়ে অনেক চিন্তাভাবনা করছেন। তাদের মাধ্যমে একটা বিষয় উন্মোচিত হবে। তা হলো বৃদ্ধ মানুষের সেবা। এটা তারা বিশেষ বিবেচনায় রাখবেন। আমরা তাদের সঙ্গে কাজ করব ইনশাল্লাহ।’

তিনি আরও বলেন, ‘মানবকল্যাণে আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। বৃদ্ধদের বিষয়ে আমাদের ভাবতে হবে। এ বয়সে তারা অসহায় হয়ে যায়। সময় পেলে তাদের পাশে একটু সময় দেওয়া। এতে তারা বেঁচে থাকার রসদ পাবেন।’

এ সময় দুবাই চ্যারিট এ্যাসোসিয়েশনের প্রতিনিধি বাদার্স রাসেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবু জাফর, রাজশাহী বিভাগীয় পরিচালক হাবিবুর রহমান, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান এনামুল হক খন্দকার, অর্থো সার্জন অধ্যাপক ডা. আবু বকর সিদ্দিক, নিটোর অর্থো সার্জন ডা. মো. জহিরুল ইসলাম, দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম, নাটোর, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জের সিভিল সার্জনসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার মো. শামছুল ইসলাম, চ্যানেল ২৪-এর সিনিয়র রিপোর্টার ইমদাদ হক, যুগান্তরের সিনিয়র সাব-এডিটর এমদাদুল হক, আরটিভির সাব-এডিটর কামাল হোসেন, কালবেলার সাব-এডিটর রেজাউল করিম শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী ওই ফ্রি স্বাস্থ্যক্যাম্পে গাইনী, মেডিসিন, হাড়-জোড়, কার্ডিওলোজি, চক্ষু, চর্ম ও শিশু বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেন। এ সময় নিবন্ধিত ২ শতাধিক প্রবীণ রোগীর ওষুধসহ চিকিৎসাসেবা দেওয়া হয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X