কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০২:১৯ এএম
প্রিন্ট সংস্করণ

রেকর্ড ১৯ মৃত্যু

রেকর্ড ১৯ মৃত্যু

ভয়ংকর হয়ে উঠছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। রোগীর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। গতকাল সারা দেশে এ রোগে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছর এক দিনে সর্বোচ্চ মৃত্যু। মৃত ১৯ জনের মধ্যে রাজধানী ঢাকার ১৭ এবং ঢাকার বাইরের রয়েছেন দুজন। এ নিয়ে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৬ জনে।

গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গতকাল ১ হাজার ৭৯২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২২ জন,

আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭০ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫ হাজার ৫৫২ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকায় ৩ হাজার ৩৭০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ২ হাজার ১৮২ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২৫ হাজার ৭৯২ রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৬ হাজার ৩৯৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৯ হাজার ৩৯৪ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৯৪ জন। ঢাকায় ১২ হাজার ৯১৫ এবং ঢাকার বাইরে ৭ হাজার ১৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১০

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১১

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১২

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৩

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১৪

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

১৫

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১৬

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১৭

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১৮

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১৯

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

২০
X