আলী ইব্রাহিম
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০২:৫৪ এএম
আপডেট : ৩০ মে ২০২৪, ০৭:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

ব্যাংকে টাকা রাখার খরচ বাড়ছে

ব্যাংকে টাকা রাখার খরচ বাড়ছে

২০২৪-২৫ অর্থবছরে ব্যাংক হিসাবে ১০ লাখ টাকার বেশি স্থিতি থাকার ওপর আবগারি শুল্ক বাড়ানো হতে পারে। এতে ব্যাংক হিসাবে ১০ লাখ টাকার বেশি থাকলেই বাড়বে খরচ। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এখন ব্যাংক হিসাবে গচ্ছিত টাকার অঙ্ক ১০ লাখ ১ হাজার থেকে ১ কোটি হলে ওই গ্রাহককে দিতে হয় ৩ হাজার টাকা। কিন্তু আগামী বাজেটে এই স্তরকে দুটো ভাগে ভাগ করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পরিকল্পনা অনুযায়ী, ১০ লাখ ১ হাজার থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত একটি স্তর হবে। এই স্তরে আবগারি শুল্ক ৩ হাজার টাকা করার সিদ্ধান্ত হতে পারে। আর দ্বিতীয় স্তরে ৫০ লাখ ১ হাজার থেকে ১ কোটি টাকা পর্যন্ত স্থিতিতে এ শুল্ক নির্ধারণ করা হতে পারে ৫ হাজার টাকা।

তবে আবগারি শুল্ক নিম্ন স্তরে বাড়ছে না। এক্ষেত্রে ১ লাখ ১ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত এখনকার মতোই দিতে হবে ১৫০, আর ৫ লাখ ১ হাজার থেকে ১০ লাখে ৫০০ টাকা।

এ ছাড়া চলতি অর্থবছর ১ কোটি ১ হাজার থেকে ৫০ কোটি টাকায় আবগারি শুল্ক দিতে হচ্ছে ১৫ হাজার টাকা। এ ক্ষেত্রেও দুটো স্তর করার পরিকল্পনা রয়েছে। আগামী অর্থবছর ১ কোটি থেকে ২০ কোটি টাকা ব্যাংকে জমা থাকলে দিতে হবে ১৫ হাজার টাকা। আর ২০ কোটি ১ হাজার থেকে ৫০ কোটি পর্যন্ত টাকা ব্যাংক স্থিতিতে আবগারি শুল্ক দিতে হবে ২০ হাজার টাকা। এর বেশি অর্থ জমা থাকলে দিতে হবে ৫০ হাজার টাকা।

শুল্ক কর্মকর্তারা বলছেন, প্রতি বছর জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ব্যাংক হিসাবে টাকার অঙ্ক ১ লাখের সীমা একবার স্পর্শ করলেই আবগারি শুল্ক দিতে হবে। কোনো হিসাবে এক লাখ টাকার কম থাকলে কোনো আবগারি শুল্ক কাটা হয় না। তিন বছর আগে অর্থাৎ ২০২০-২১ অর্থবছরে সর্বশেষ আবগারি শুল্ক বাড়ানো হয়েছিল। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অপেক্ষাকৃত কম টাকার হিসাবধারীদের কিছুটা স্বস্তি দেওয়ার পাশাপাশি বেশি টাকার হিসাবধারীদের কাছ থেকে বেশি আবগারি শুল্ক আদায় করতে চায় সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১০

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১১

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১২

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৩

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৪

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৫

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৬

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৭

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৮

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৯

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

২০
X