কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০২:৩১ এএম
আপডেট : ০৫ জুন ২০২৪, ০৮:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী ২১ জুন ভারত যাচ্ছেন ৯ জুলাই চীনে

প্রধানমন্ত্রী ২১ জুন ভারত যাচ্ছেন ৯ জুলাই চীনে

চীনের আগে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুন-জুলাইয়ে নয়াদিল্লি ও বেইজিংয়ে দ্বিপক্ষীয় সফরে যাচ্ছেন তিনি। ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে জয়ের পর তার এই দুই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন কূটনীতিকরা। এশিয়ার প্রধান দুই অর্থনৈতিক শক্তি ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করাই এই সফর দুটির লক্ষ্য।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত নির্ধারিত তারিখ অনুযায়ী প্রধানমন্ত্রী ২১ ও ২২ জুন সরকারি সফর হিসেবে নয়াদিল্লি যাবেন এবং তিনি ৯ থেকে ১২ জুলাই বেইজিং সফর করবেন।

আসন্ন দুটি সফরেই বাংলাদেশের অন্যতম ইস্যু তিস্তা নিয়ে আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি চূড়ান্ত করতে এরই মধ্যে পররাষ্ট্র সচিব বেইজিং সফর করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে গত সোমবার অনুষ্ঠিত দ্বিপক্ষীয় রাজনৈতিক পরামর্শের ১৩তম রাউন্ডে উভয় পক্ষ আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরকে কেন্দ্র করে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে।

আওয়ামী লীগের নেতৃত্বে প্রতিবার সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণত প্রতিবেশী দেশ ভারতেই প্রথম দ্বিপক্ষীয় সফর করে থাকেন। ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বের কারণেই সাধারণত সেদেশেই প্রথম দ্বিপক্ষীয় সফরে গিয়ে থাকেন প্রধানমন্ত্রী। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না।

প্রতিবেশী দেশ ভারতে জাতীয় নির্বাচন শেষ হওয়ার পরই সেখানে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক মাসের বেশি সময় ধরে নির্বাচন আয়োজনের পর গতকাল চূড়ান্ত ফল ঘোষিত হয়েছে দেশিটিতে।

অন্যদিকে চীন এখন বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন অংশীদার। সে কারণে প্রধানমন্ত্রীর জন্য চীন সফরও গুরুত্বপূর্ণ। গত ৩ জুন বেইজিংয়ে বাংলাদেশ-চীনের রাজনৈতিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর চীন সফর চূড়ান্ত করা হয়। গত রোববার রাতে এক সেমিনারে শেখ হাসিনার আসন্ন সফর নিয়ে এক প্রশ্নের জবাবে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের বলেন, ‘যা হবে আরেকটি ঐতিহাসিক ঘটনা ও গেম-চেঞ্জার। এর মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১০

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১১

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১২

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৩

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৪

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৫

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৬

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৭

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৮

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৯

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

২০
X