নাজমুস সাকিব
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১১:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

ভাইরাল ছবি এবং কিছু কথা

ভাইরাল ছবি এবং কিছু কথা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে পাবলিক ট্রান্সপোর্টে পরিবহন করার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যারা বিএনপির সমালোচক, তারা এটিকে ‘লোকদেখানো’ আখ্যা দিয়ে কিছু প্রশ্ন তুলেছেন। তারা প্রশ্ন তুলেছেন, অত্যন্ত দামি গাড়ি করে ড. ইউনূসের সঙ্গে দেখা করা তারেক রহমান হঠাৎ কেন লোকাল বাসের অপেক্ষায়? তার সেই ব্যয়বহুল গাড়িটি কই?

যারা না জেনে বা না বুঝে এসব প্রশ্ন করছেন, তাদের অজ্ঞতার জন্য জানাতে চাই, ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময়ে ব্যবহৃত গাড়িটি তারেক রহমানের নয়, সেটি কামাল উদ্দিন নামের বিএনপির এক নেতার। কামাল উদ্দিন সিলেটের বনেদি পরিবারের একজন মানুষ এবং লন্ডনে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। সুতরাং তার ওইরকম একটা গাড়ি থাকা এবং সেই গাড়িতে তারেক রহমানকে একটা বিশেষ অনুষ্ঠানের দিন রাইড দেওয়া; খুবই স্বাভাবিক একটা ব্যাপার।

তারেক রহমান খুবই সিম্পল একজন মানুষ এবং খুবই সাধারণভাবে চলাফেরা করেন। যারা তাকে কাছ থেকে দেখেছেন; তারা তার এ পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার ছবি দেখে মোটেই অবাক হননি। যেমনটি অবাক হইনি আমি। আমি নানা সময়ে লন্ডনে ভ্রমণ করেছি। তারেক রহমানের কাছের মানুষদের সঙ্গে গল্প করেছি, আড্ডা দিয়েছি। তাদের কাছ থেকে তারেক রহমান সম্পর্কে অনেক অজানা কথা জেনেছি। এমনকি তারেক রহমানের সঙ্গেও একবার কফি আড্ডার সুযোগ পেয়েছিলাম।

আমি দেখেছি তারেক রহমানের হাতে দুটি চায়নিজ ব্র্যান্ডের অত্যন্ত কমদামি স্মার্টফোন। তার হাতে কোনো মূল্যবান আইফোন নেই। তার পোশাক-পরিচ্ছেদেও বোঝা যায় তিনি কতটা সিম্পল। আমি জেনেছি তিনি নিজের কাপড়চোপড় নিজেই ধৌত করেন, আয়রন করেন। দোকানে ড্রাইওয়ান করতে দিয়ে বাড়তি খরচের তীব্র বিরোধী তিনি।

এরপরও তার সমালোচকরা প্রশ্ন তুলবেন, কেন তাহলে তার বিরুদ্ধে এত এত দুর্নীতির অভিযোগে সংবাদ ছাপা হয়েছিল? তাদের উদ্দেশে বলতে চাই, তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ৯৯ শতাংশ প্রতিবেদন প্রকাশ হয়েছিল একটি প্রভাবশালী বাংলা দৈনিকে (এক-এগারোর সময়ে)। ওইসব নিউজ সবই উদ্দেশ্যমূলক এবং জঘন্য মিথ্যাচারে পরিপূর্ণ। আমি যতটুকু জেনেছি বা দেখেছি, তাতে সততার দিক দিয়ে তারেক রহমানকে আমার কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবিই মনে হয়েছে।

লেখক: সাংবাদিক, নাগরিক টিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১১

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১২

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৩

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৪

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৫

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১৬

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

১৭

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

১৮

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১৯

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

২০
X