সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার চারটি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র জমা। ছবি : কালবেলা
সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র জমা। ছবি : কালবেলা

উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতারের কাছে সাতক্ষীরা-২ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

একই সময়ে সাতক্ষীরা-৩ আসনে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনে সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তাদের মনোনয়নপত্র জমা দেন। এছাড়া সাতক্ষীরা-১ আসনের প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেন জেলা জামাতের নেতারা।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ নুরুল হুদা, ডা. মাহমুদুল হক, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংশোধিত নির্বাচনী তপশিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১০

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১১

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১২

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৩

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৫

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

আ.লীগ নেতা কারাগারে

১৭

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৮

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৯

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

২০
X