কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ এএম
প্রিন্ট সংস্করণ
সেই দিনটি

আলমগীর কবির

জন্মদিন
আলমগীর কবির

আলমগীর কবির স্বনামধন্য বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি ১৯৩৮ সালের ২৬ ডিসেম্বর রাঙামাটি জেলায় জন্মগ্রহণ করেন। তিনি দেশের চলচ্চিত্র ইতিহাসে বেশ কিছু প্রভাবশালী চলচ্চিত্র নির্মাণ করেন। তার তিনটি চলচ্চিত্র ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের ‘বাংলাদেশের সেরা ১০ চলচ্চিত্র’ তালিকায় স্থান পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি গ্রহণের পর তিনি ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। এ সময় তিনি চলচ্চিত্র নির্মাণের প্রতি আকৃষ্ট হন। ১৯৬৬ সালে আলমগীর স্বদেশে ফেরেন। একপর্যায়ে সাংবাদিকতা দিয়ে তার পেশাজীবন শুরু করলেও অল্প সময়েই একজন চলচ্চিত্র সমালোচক হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। একাত্তরে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ইংরেজি বিভাগে প্রধান হিসেবে যোগ দেন এবং প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধান প্রতিবেদক হিসেবেও কাজ করেন। স্বাধীনতার যুদ্ধের পর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। তিনি ১৯৭৩ সালে নির্মাণ করেন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ধীরে বহে মেঘনা। চলচ্চিত্রটির নির্মাণশৈলী বাংলাদেশে নির্মিত যে কোনো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র থেকে আলাদা। এটিতে যুক্ত করেছেন মুক্তিযুদ্ধের ফুটেজ ও ফিকশন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে ধীরে বহে মেঘনা, সীমানা পেরিয়ে অন্যতম। আলমগীর কবির ১৯৮৯ সালে ২০ জানুয়ারি নগরবাড়ী ফেরিঘাটে এক দুর্ঘটনায় মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা জারি

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১০

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১১

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১২

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৩

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৪

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৫

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৬

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৭

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১৮

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৯

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

২০
X