কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১১:৪৪ পিএম
প্রিন্ট সংস্করণ

‍ নির্বাচিত হাদিস

‍ নির্বাচিত হাদিস

n প্রতিটি কাজ তুমি সবচেয়ে ভালোভাবে করবে। এটাই আল্লাহর নির্দেশ। যখন কোনো পশুকে জবেহ করবে—সঠিক নিয়মে ভালোভাবে জবেহ করবে, যাতে পশুটির কষ্ট কম হয়। ছুরি ভালো করে শানিয়ে নেবে, যাতে দ্রুত জবেহ হয়ে যায়। —মুসলিম, তিরমিজি n তোমার অধীনরা তোমার ভাই, তোমার খাদেম। আল্লাহ তাদের ওপর তোমাকে কর্তৃত্ব দিয়েছেন। তাই তাকে তাই খাওয়ানো উচিত, যা নিজে খাও। তাই পরানো উচিত, যা নিজে পরো। সামর্থ্যের বাইরে তাদের ওপর কাজের বোঝা চাপিয়ে দিও না। যদি তাদের ভারী কাজ দাও, তবে নিজেরাও সে কাজ সম্পাদনে (অতিরিক্ত মজুরি বা লোকবল দিয়ে) সাহায্য করো। —তিরমিজি, ইবনে মাজাহ n ‘অধীনস্থ কর্মীকে তার ভুলত্রুটির জন্য আমি কতবার ক্ষমা করব?’ একজন প্রশ্ন করল নবীজিকে (স.)। নবীজি (স.) চুপ থাকলেন। দ্বিতীয়বার একই প্রশ্ন করার পরও নবীজি (স.) চুপ থাকলেন। তৃতীয়বার প্রশ্ন করার পর নবীজি (স.) উত্তর দিলেন—‘দৈনিক ৭০ বার ক্ষমা করবে।’ —আবু দাউদ, তিরমিজি n ক্রয়-বিক্রয় ও পাওনা টাকার তাগাদায় যে নমনীয়তা ও সৌজন্যবোধের পরিচয় দেয়, আল্লাহ তার ওপর রহমত বর্ষণ করেন। —বোখারি n অনেক ধনসম্পত্তি থাকলেই ধনী হওয়া যায় না। যার হৃদয় পরিতৃপ্ত, সেই হচ্ছে সত্যিকার ধনী। —বোখারি, তাবারানি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X