বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৮ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

শক্তিশালী ভিয়েতনামের সামনে বাংলাদেশ

শক্তিশালী ভিয়েতনামের সামনে বাংলাদেশ

সিরিয়ার কাছে বড় হারের পর গুয়ামের সঙ্গে ড্র—এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ের তৃতীয় ম্যাচে আজ স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

কাগজে কলমে বাংলাদেশের মূলপর্বে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। কিন্তু বাস্তবতা হচ্ছে, কাজটা বেশ কঠিন। কারণ দুই ম্যাচ থেকে বাংলাদেশের সংগ্রহ ১ পয়েন্ট। ভিয়েতনাম ও সিরিয়া—দুই দলের সংগ্রহ সমান ৬ পয়েন্ট করে। গ্রুপের সেরা হিসেবে মূল পর্বে যেতে হলে দুই ম্যাচ জিতলেই হবে না মারুফুল হকের দলকে, মিলতে হবে অন্যান্য সমীকরণও। বাকি দুই ম্যাচের যে কোনো একটি থেকে পূর্ণ পয়েন্ট তুলতে না পারলেই বন্ধ হয়ে যাবে বাংলাদেশের পরবর্তী পর্বে উত্তরণের দুয়ার।

শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের আগে অবশ্য সমীকরণের দিকে দৃষ্টি দিচ্ছে না দল সংশ্লিষ্টরা। ম্যাচের আগে বাংলাদেশি ফুটবলার মইনুল ইসলাম মঈন বলছিলেন, ‘আমরা এ ম্যাচ নিয়ে ভাবছি। আজ ভালো ট্রেনিং সেশন শেষ করেছি। আমাদের দুটি ম্যাচ আছে। গত ম্যাচে গোল করেছি, যদিও ম্যাচ ড্র হয়েছে। সামনের ম্যাচে গোল করার চেষ্টা করব। সবার চেষ্টা এবং নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জিততে পারব বলে আশা করছি।’ ভিয়েতনামের পর ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি ম্যাচের আগে বাংলাদেশ দলের সহকারী কোচ জাহাঙ্গীর আলম মিন্টু বলছিলেন, ‘ভিয়েতনামের সঙ্গে তৃতীয় ম্যাচ খেলতে যাচ্ছি। ভিয়েতনামের দুটি ম্যাচই আমরা দেখেছি। দলটি বল দখলে রেখে কাউন্টার অ্যাটাকে খেলতে চেষ্টা করে। ভিয়েতনাম শক্ত প্রতিপক্ষ। আমরা নিজেদের শক্তি প্রয়োগ করে প্রতিপক্ষের দুর্বলতা কাজে লাগাতে চেষ্টা করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১০

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১১

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১২

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৩

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৭

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৮

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৯

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

২০
X