স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০১:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

শেষ আটে ফ্রান্স মরক্কোর বিদায়

শেষ আটে ফ্রান্স মরক্কোর বিদায়

মেলবোর্নে গতকাল জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে কলম্বিয়া। অ্যাডিলেডে অন্য ম্যাচে মরক্কোকে ৪-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ফ্রান্স। নারী বিশ্বকাপের গ্রুপ পর্বের চার ম্যাচে জ্যামাইকা একটি মাত্র গোলই হজম করে। গতকাল অনেকেই তাদের পক্ষে বাজি ধরেছিল। কিন্তু কলম্বিয়া হিসাব পাল্টে দিয়েছে। ৫১ মিনিটে কাতালিনা উসমের গোলে হেরে বিদায় নিয়েছে জ্যামাইকা। গতকাল পরাজিত হওয়ার আগ পর্যন্ত ৩২১ মিনিট নিজেদের জাল অক্ষত রেখেছিল জ্যামাইকা। র‌্যাঙ্কিংয়ে কলম্বিয়া ২৫তম ও জ্যামাইকা ৪৩তম অবস্থানে ছিল। দ্বিতীয়ার্ধের শুরুতে গুজমানের ক্রস থেকে গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন কাতালিনা উসমে। এরপর গোল শোধের চেষ্টা করেছে জ্যামাইকান মেয়েরা। কিন্তু সফল হয়নি। অন্যদিকে কলম্বিয়ান লিন্ডা কাইসেদো জ্যামাইকান গোলকিপার রেবেকা স্পেনারকে একা পেয়েও গোল করতে পারেননি। নির্ধারিত সময়ের শেষ ১০ মিনিটে জ্যামাইকান রক্ষণের খেলোয়াড়রাও গোলের খোঁজে উপরে উঠে চেষ্টা করেও ব্যর্থ হন। অন্য ম্যাচে ফ্রান্সের মেয়েরা দাপট নিয়ে জিতেছে। প্রথমার্ধের ২৩ মিনিটের মধ্যে ৩-০ গোলে মরক্কোর বিপক্ষে এগিয়ে যায় ফ্রান্স। এরপর ৭০ মিনিটে আরও এক গোল করে ফরাসিদের পক্ষে ব্যবধান বাড়ান ইগুয়েনি সোমের। ২৩ মিনিটের মাথায় আরও একটি গোল করেছিলেন তিনি। ফ্রান্সের হয়ে অন্য দুটি গোল করেন দিয়ানি ও দালি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১০

হুহু করে কমছে তেলের দাম

১১

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১২

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১৩

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৪

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৫

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১৬

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১৭

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৮

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১৯

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

২০
X