মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০২:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

হলান্ডের জোড়া গোলে সিটির শুভসূচনা

হলান্ডের জোড়া গোলে সিটির শুভসূচনা

যেখানে থেমেছিল, সেখান থেকেই যাত্রা শুরু করেছে ম্যানচেস্টার সিটি। বর্তমান চ্যাম্পিয়ন শুক্রবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নবাগত বার্নলির মুখোমুখি হয়েছিল। ম্যাচটিতে ৩-০ গোলের জয়ে সিটি লিগে শুভসূচনা করে। জোড়া গোল করেছেন আর্লিং হলান্ড এবং একটি গোল করেছেন রদ্রি। ম্যাচটিতে মাত্র ৪ মিনিটে দলকে এগিয়ে দেন গত মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা আর্লিং হলান্ড। ডি ব্রুইনার ক্রস থেকে রদ্রির হেড হয়ে বল পেয়ে যান হলান্ড। দারুণ ফিনিশিংয়ে তিনি বল জালে জড়ান। দলকে মৌসুমের প্রথম গোল এনে দেওয়া হলান্ডের এটি প্রিমিয়ার লিগে ৩৭তম গোল। এ নিয়ে প্রিমিয়ার লিগে যে ২০ দলের মুখোমুখি হয়েছেন, তার ১৭টির বিপক্ষেই গোল করলেন হলান্ড। এই গোলটির মাধ্যমে আবার দারুণ এক মাইলফলকে পৌঁছান হলান্ড। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এটি তার ১০০তম গোল। ২০২০ সালের জানুয়ারিতে হলান্ডের অভিষেকের পর থেকে এর চেয়ে বেশি ১১৪ গোল আছে শুধু রবার্ট লেভানডোভস্কির। প্রতিপক্ষ বার্নলি অবশ্য সিটিকে ছেড়ে কথা বলেনি। চ্যাম্পিয়নশিপে দাপট দেখিয়ে প্রিমিয়ার লিগে উঠে আসা দলটি শুরুতে গোল হজম করলেও একেবারে খেই হারায়নি। ১৮ বছর বয়সী লুকা কোলেওশি আর লাইল ফস্টার বরং হঠাৎ আক্রমণে উঠে পরীক্ষায় ফেলেন সিটি রক্ষণকে। এর মধ্যে ২৩ মিনিটে সিটিকে চিন্তিত করে চোট পেয়ে মাঠ ছেড়ে যান ডি ব্রুইনা, বদলি হিসেবে সিটির হয়ে অভিষেক ঘটে মাতেও কোভাচিচের। নামার কিছুক্ষণ পর ফোডেনের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দারুণ এক আক্রমণও গড়ে তোলেন এই ক্রোয়াট। যদিও গোল পর্যন্ত তা পৌঁছায়নি। তবে ৩৬ মিনিটে সিটির পক্ষে ব্যবধান ২-০ করে দেন হলান্ড। বক্সের মধ্যে আলভারেজের কাছ থেকে বল পেয়ে হলান্ড দূরের কর্নার লক্ষ্য করে জোরে শট নেন, বল ক্রসবার ছুঁয়ে জালে প্রবেশ করে। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যাওয়ায় সিটির জয় নিয়ে সংশয় থাকেনি। দ্বিতীয়ার্ধে বার্নলিও ঘুরে দাঁড়ানোর মতো বিশেষ কিছু করতে পারেনি। ৮০ মিনিটে গার্দিওলা হলান্ডকে তুলে নেওয়ার ৫ মিনিট আগে তৃতীয় গোলও পেয়ে যায় সিটি। ফোডেনের ফ্রি কিক বার্নলি বক্সে ঢোকার ডিফেন্ডাররা তাৎক্ষণিকভাবে প্রতিহত করে দেন, তবে বিপদমুক্ত করতে পারেননি। প্রায় ফাঁকায় বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি রদ্রি। এতে ৩-০ ব্যবধান নিয়ে মৌসুমের প্রথম ম্যাচ জয় দিয়ে শেষ করেন গত তিনবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১০

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১১

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১২

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৩

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৪

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৫

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৬

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১৭

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১৮

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৯

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

২০
X