ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০২:৩৪ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৩:২০ পিএম
প্রিন্ট সংস্করণ

রাতে ঢাকা ছাড়ছেন জন্সি

রাতে ঢাকা ছাড়ছেন জন্সি

নাজমুল হোসেন শান্তদের সঙ্গে এক সপ্তাহের কাজ শেষে ঢাকা ছাড়ছেন ফিল জন্সি। আজ রাতের ফ্লাইটে রওনা দেওয়ার কথা অস্ট্রেলিয়ান এ ‘পারফরম্যান্স সাইকোলজিস্টের’। বিসিবির একটি সূত্রে এ তথ্য জানা গেছে। ছোট এ সফরে জাতীয় দলের ক্রিকেটারদের ব্যক্তিগত স্তরে মনস্তাত্ত্বিক দক্ষতা বৃদ্ধিতে কাজ করেছেন তিনি। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ক্রিকেটারদের মানসিক অবস্থা ও শারীরবৃত্তীয় বিকাশের ক্ষেত্রে তারা কোথায় দাঁড়িয়ে আছেন, সেসব বিষয়ে নজর রেখেছিলেন জন্সি।

জানা গেছে, তার দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করবেন ক্রিকেটাররা। এর আগেও বাংলাদেশের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে জন্সির। জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রথম মেয়াদের সময় মাশরাফী বিন মোর্ত্তজাদের সঙ্গে কাজ করেছিলেন তিনি। এবার ভারতে হতে যাওয়া বিশ্বকাপের আগে আরও একবার ক্রিকেটারদের মনস্তাত্ত্বিক অবস্থা যাচাই করে নিলেন তিনি।

জন্সির আগে গত জুনে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করে গেছেন মনোবিজ্ঞানী অ্যালান ব্রাউন। দুই সপ্তাহের মেয়াদে সাকিব আল হাসান, লিটন দাসদের মানসিক দিকগুলো নিয়ে কাজ করেছেন তিনি। ক্রিকেটারদের স্থিতিস্থাপকতা, অনুপ্রেরণা ও দলগত কাজে মনোযোগ বৃদ্ধিতে নজর রেখেছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বুধবার

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ অফিস ভাঙচুর

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

পাগলা থানার নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত

জার্মান বধের নায়ক, একসময় সন্তানকে বাঁচাতে বিক্রি করেছিলেন ‘সবকিছু’

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের পরাজয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার দুই সপ্তাহ পরেও ঝুলে আছে যেসব ইস্যু 

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আটক

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল

১১

বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

১২

ইউজিসির অনুমোদন না পাওয়ায় বেসিক সায়েন্সে পিছিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়

১৩

কমলো ফার্নেস অয়েলের দাম

১৪

কান্নার শব্দ শুনে হাসপাতালের ডাস্টবিনে মিলল নবজাতক

১৫

ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে বদলি, দুর্নীতির অভিযোগে তদন্তের সিদ্ধান্ত

১৬

মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক ইমাম উদ্দিন ও সদস্য সচিব ফেরদৌস আলম

১৭

পীর হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে 

১৮

বিইউপিতে ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

১৯

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

২০
X