স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০২:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

আজ নতুন চ্যাম্পিয়ন পাবে নারী বিশ্বকাপ

আজ নতুন চ্যাম্পিয়ন পাবে নারী বিশ্বকাপ

আজ নারী বিশ্বকাপের ফাইনাল। স্পেন খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। সিডনির ফাইনালে আজ যে দলই জিতুক, তারা হবেন নতুন চ্যাম্পিয়ন। কারণ, দুই দলের কেউই আগে কোনোদিন বিশ্বকাপ জেতেনি।

মিলিয়ন ডলারের প্রশ্ন হলো—এবার নারী বিশ্বকাপে কারা হবে নতুন চ্যাম্পিয়ন। গত দুবারের চ্যাম্পিয়ন আমেরিকা এবার প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে। ব্রাজিলও তেমন কিছু করতে পারেনি। প্রতিষ্ঠিত শক্তির ব্যর্থতায় বাজিমাত করেছে স্পেন ও ইংল্যান্ড। আজ সিডনির অলিম্পিকস স্টেডিয়ামে ফাইনালে দুই দল মুখোমুখি। এবারের বিশ্বকাপ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে আয়োজন করলেও তারা ফাইনালে উঠতে পারেনি। অজি মেয়েরা তবু সেমিফাইনাল খেলেছে। কিন্তু উদ্বোধন হয়েছিল যে নিউজিল্যান্ডে, তারা দ্রুত বিদায় নেয়। কোস্টারিকাকে ৩-০-তে হারিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করেছিল স্পেন। পরের ম্যাচে তারা জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের কাছে তারা ০-৪ গোলে পরাজিত হয়েছিল। তবে সেই হারে নক আউট পর্বে যেতে সমস্যা হয়নি। নকআউটে শেষ ষোলোয় সুইজারল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে অগ্রযাত্রা অব্যাহত রাখে স্পেন। কোয়ার্টার ফাইনালে তারা নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারায়। এরপর সেমিফাইনালে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের ফাইনালে ওঠে স্পেন। অন্য ফাইনালিস্ট ইংল্যান্ড বিশ্বকাপ অভিযান শুরু করেছিল হাইতিকে ১-০ হারিয়ে। এরপর নরওয়েকে ১-০-তে হারিয়েছে ইংলিশ মেয়েরা। শেষ ম্যাচে চীনকে ৬-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। নকআউটে শেষ ষোলোয় নাইজেরিয়াকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায় ইংল্যান্ড। কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে। এরপর অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়ে তারা ফাইনাল খেলছে।

নারী বিশ্বকাপের ফাইনালে কোনো দল ফেভারিট না হলেও ৫৩ বছরের সেরিনা উইগম্যানকে কিন্তু ফেভারিট বলতেই হচ্ছে। ইংল্যান্ডের নারী দলকে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দিয়েছেন তিনি। গতবারের বিশ্বকাপে তারই প্রশিক্ষণে ফাইনালে উঠেছিল নেদারল্যান্ডস। ৫৩ বছরের সেরিনা উইগম্যান এখন নারী ফুটবল বিশ্বের সফলতম কোচ। তিনি এতটাই সফল যে, ইংল্যান্ডের ছেলেদের দলেও তাকে কোচ করার কথা ভাবা হয়েছিল। ইংল্যান্ডের ফুটবল সংস্থার প্রধান মার্ক বুলিংহ্যাম বলেন, ‘সেরা কাউকে দায়িত্ব দেওয়া উচিত। তিনি যদি কোনো নারী হন, তাতে অসুবিধার কী আছে?’ আগামী বছর কোচ গ্যারেথ সাউথগেটের চুক্তির মেয়াদ শেষ হবে। তখন হ্যারি কেনদের কোচ হিসেবে সেরিনাকে দেখা গেলেও যেতে পারে। উইগম্যানের কোচিংয়ে গত ইউরোজয়ী হয়েছিল ইংল্যান্ডের মেয়েরা। সেই দলের সদস্য ছিলেন এলেন হোয়াইট। উইগম্যানের প্রশংসা করে হোয়াইট বলেন, ‘এমন একজন কোচ প্রয়োজন, যিনি ফুটবলারদের মাঠের ভেতরে এবং বাইরে ভালো করে চেনেন। তবেই মাঠের মধ্যে ফুটবলারের থেকে সেরাটা বের করে আনা সম্ভব। সারিনা মানুষ হিসেবে অসাধারণ। কোচ হলেও তিনি ফুটবলারদের সঙ্গে বন্ধুর মতো মিশে যান। খেলার বাইরে গিয়ে পরিবারের সম্পর্কেও কথা বলা যায় উইগম্যানের সঙ্গে। খুব ভালো কথা বলতে পারেন তিনি।’ নেদারল্যান্ডসের ফুটবলার লিয়ন স্টেন্টলার ইংলিশ কোচের প্রশংসা করে বলেন, ‘প্রতি মুহূর্তে জয়ের জন্য ঝাঁপাত উইগম্যান। সে বুঝেছিল যে, আমাদের দল এতটাই উন্নতি করছে যে, একদিন পেশাদার ফুটবল খেলতে পারব। সব কিছুর সঙ্গে যুদ্ধ করতে হয়েছে উইগম্যানকে। সব ধরনের বাধা টপকাতে হয়েছে ওকে।’ কোচের লড়াকু মানসিকতার কারণেই আজ স্পেনের বিপক্ষে একটু হলেও এগিয়ে থাকবে ইংল্যান্ড। নারী বিশ্বকাপের ফাইনাল আজ লাইভ স্ট্রিমিংয়েও দেখা যাবে। ফ্যানকোড অ্যাপ ডাউনলোড করে মোবাইলে খেলা দেখতে পারেন। তবে সাবস্ক্রিপশন করাতে হবে আগে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১০

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১১

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১২

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৩

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৪

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৫

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৬

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৭

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৮

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৯

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

২০
X