স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০২:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ
পুরুষ একক প্রিভিউ

নজর থাকবে আলকারাজ জকোভিচের দিকেই

নজর থাকবে আলকারাজ জকোভিচের দিকেই

উইম্বলডনের ফাইনালে কার্লোস আলকারাজের বিপক্ষে খেলেছেন নোভাক জকোভিচ। ইউএস ওপেনের ফাইনালেও দুজনের দেখা হওয়ার সম্ভাবনা। তবে ফাইনালে ওঠার পথ কারও জন্য সহজ নয়। আলকারাজের সামনে যেমন বাধা আছে, তেমনি কোয়ার্টার ফাইনালে কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে জকোভিচকে।

বছরের শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেন শুরু আগামীকাল। বৃহস্পতিবার হয়েছে বছরের শেষ গ্র্যান্ডস্লামের ড্র। সূচি অনুযায়ী একাধিক কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে শীর্ষ বাছাই আলকারাজকে। জকোভিচের অবস্থাও একই রকম। তবে ফাইনালের আগে দুজনের দেখা হওয়ার সম্ভাবনা নেই। ইউএস ওপেনের গতবারের চ্যাম্পিয়ন আলকারাজ এবার কঠিন অর্ধে পড়েছেন। ফাইনালে উঠতে হলে তাকে ক্যামেরন নরি, ইয়ানিক সিনার, আলেকজান্ডার জেরেভের মতো খেলোয়াড়দের হারাতে হবে। কোয়ার্টার ফাইনালে আলকারাজের সঙ্গে দেখা হতে পারে ষষ্ঠ বাছাই সিনারের। আবার সেমিফাইনালে আলকারাজের সম্ভাব্য প্রতিপক্ষ তৃতীয় বাছাই দানিল মেদভেদেভ অথবা অষ্টম বাছাই আন্দ্রে রুবলেভ। এসব বাধা পার করলে টানা দ্বিতীয়বারের মতো ইউএস ওপেনের ফাইনাল খেলবেন আলকারাজ। তবে ফাইনালে কি তার প্রতিপক্ষ জকোভিচ হবেন? ২৩টি গ্র্যান্ডস্লামের মালিক এবার ইউএস ওপেন খেলছেন দ্বিতীয় বাছাই হিসেবে। জকোভিচকে কোয়ার্টার ফাইনালে লড়াই করতে হতে পারে সপ্তম বাছাই স্তেফানো সিসিপাসের বিপক্ষে। সেমিফাইনালে সার্বিয়ান তারকার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী চতুর্থ বাছাই হোলগার রুন অথবা পঞ্চম বাছাই ক্যাসপার রুড। কোনো গ্র্যান্ডস্লামে এবারই প্রথমবার ব্যবহার করা হবে ভিআর সিস্টেম। কোর্টের বিভিন্ন কোণ থেকে নজরদারি চালাবে একাধিক ক্যামেরা। ইউএস ওপেন কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন প্রযুক্তিতে নজরে রাখা হবে খেলোয়াড়দের কোর্টের আচরণও। আগে বেশ কিছু এটিপি প্রতিযোগিতায় ব্যবহার করা হয়েছে ভিআর সিস্টেম। বিভিন্ন দিক থেকে তোলা হয় প্রতিটি শটের ভিডিও। নজরে রাখা হয় কোর্টের মধ্যে খেলোয়াড়দের গতিবিধিও। চেয়ার আম্পায়ারের সিদ্ধান্তে সংশয় থাকলে নতুন প্রযুক্তির সাহায্য নেওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১০

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১১

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১২

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৩

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৪

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৫

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৬

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৭

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৮

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৯

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

২০
X