স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

রোনালদোর মাইলফলক

৮৫০ গোল
রোনালদোর মাইলফলক

গোল করেই চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা তিন ম্যাচে ৬ গোল করে আল-নাসরের জয়যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পর্তুগিজ তারকা। শনিবার রাতে আল-হাজমের বিপক্ষে ৫-১ ব্যবধানে জয় পেয়েছে আল-নাসর। দলের হয়ে চতুর্থ গোলটি করার পথে নতুন এক মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। রোনালদোর ক্যারিয়ারে শনিবারের গোলটি ছিল ৮৫০তম গোল। লিওনেল মেসির গোলসংখ্যা ৮১৮। সৌদি প্রো-লিগে নতুন মৌসুমে টানা দুই হার দিয়ে শুরু করে আল-নাসর। তবে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জাদুর ছোঁয়ায় পাল্টে গেছে দৃশ্যপট। টানা তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ৬ গোল দিয়ে ৮৫০ গোলের মাইলফলক গড়েছেন তিনি। শনিবার সৌদির কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে স্বাগতিক আল-হাজমকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে আল-নাসর। দলের পক্ষে চতুর্থ গোলটি করে ক্যারিয়ারে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৮৫০ গোলের অনন্য এক মাইলফলক স্পর্শ করেন রোনালদো। সৌদি প্রো-লিগের নতুন মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন পর্তুগিজ এ তারকা। শনিবার রাতে আল-হাজমের বিপক্ষে একটি গোল ছাড়াও আরও দুটিতে সহায়তা করেন সিআর সেভেন। ম্যাচের ৬০ মিনিটের মাথায় বক্সের ভেতর থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ উইঙ্গার। আর এ গোল করে ক্যারিয়ারে ৮৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন রোনালদো। আল-নাসরের হয়ে এ নিয়ে ৩০ ম্যাচে ২৬তম গোলের দেখা পেলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। মাইলফলক ছোঁয়া গোলের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তাও দিয়েছেন রোনালদো। সেখানে তিনি লিখেছেন, ‘আরও একটি দলীয় পারফরম্যান্স। আমরা উন্নতি করছি। এগিয়ে চলো আল-নাসর।’ এর পরই তিনি আরও লিখেছেন, ‘৮৫০তম ক্যারিয়ার গোল এবং আরও আসছে।’ রোনালদো-মানের আল-নাসরের জয়ের রাতে বিধ্বস্ত হয়েছে ফিরমিনো-মাহরেজের আল-আহলি। আল-আহলিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আল-ফাতেহ। তবে রাতের আরেক ম্যাচে ৩-১ গোলের জয় পেয়েছে স্টিভেন জেরার্ডের আল-ইত্তেফাক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১০

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

১১

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১২

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১৩

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১৪

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৫

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১৬

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৭

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১৮

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৯

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

২০
X