ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ

বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন

বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) নতুন কার্যালয় উদ্বোধন হয়েছে গতকাল। বর্ণিল অনুষ্ঠানে বোতাম টিপে ক্রীড়া সাংবাদিক ও লেখকদের প্রাচীন এ সংগঠনের কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী কার্যালয় উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব ও সাধারণ সম্পাদক মো. সামন হোসেন।

বিএসপিএর তিন প্রজন্মের প্রতিনিধি হিসেবে সংগঠনের আজীবন সদস্য ইকরামউজ্জমান, সাবেক সভাপতি মাহমুদ হোসেন খান দুলাল ও মোস্তফা মামুন ইতিহাস ও ঐতিহ্য নিয়ে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে আট সাবেক সভাপতি ও পাঁচজন সাধারণ সম্পাদককে বিশেষ সম্মাননা দেওয়া হয়। আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত হোম অব বিএসপিএ উদ্বোধন করতে এসে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বিএসপিএ হচ্ছে আমাদের সেই ক্রীড়ালেখক সমিতি, যারা ১৯৯২ সালে আমাকে প্রথম স্বীকৃতি দিয়েছিল যে, আমি একজন ভালো ক্রিকেটার। বিএসপিএকে ধন্যবাদ জানাই, আমাদের এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছিল।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমরা অনেক কিছু ভুল করতে পারি বা ভুলে যেতে পারি। আপনাদের লেখার কারণে ইতিহাসের পাতায় আমরা টিকে থাকি, স্বীকৃতি পাই। আমরা অনেক কিছুই করি। আপনারা প্রতিটি মুহূর্ত রেকর্ড করে রাখেন। আমি বিশ্বাস করি, আগামীতে বিএসপিএর নেতৃত্ব বাংলাদেশে একটি স্পোর্টস মিউজিয়াম দেখতে পাবে।’

নতুন কার্যালয় নির্মাণে আর্থিক পৃষ্ঠপোষকতা করেছেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘আজ বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের জন্য একটি অত্যন্ত ভালো দিন। আমি তাদের আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা এখন সামাজিক অবক্ষয়ের যুগে বাস করছি। এ অবস্থান ঠিক করতে হলে কেউই এককভাবে পারবে না। যে কোনো ধরনের স্পোর্টস সংগঠনগুলোর কাজ হলো জাতীয় ও সামাজিক দায়িত্ব সঠিকভাবে পালন করা।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে নেই বাধা

মার্কিন-ইসরায়েলি হামলায় নৌবাহিনীর সদস্যদের হত্যার বিচার চায় ইরান

ইতালিতে পুলিশি হেফাজতে প্রবাসী নিহত, প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাতে যে ৭ ব্যায়াম করলে দ্রুত ঘুম আসবে

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

১০

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১১

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১২

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

১৩

অপহরণের পর নির্যাতন করে হত্যা

১৪

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১৫

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১৬

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১৭

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৮

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৯

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

২০
X