স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ক্রিকেটারদের বেতন বাড়াল বিসিবি, কে কত পাবেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা

নারী ক্রিকেটারদের সুখবর দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নারী ক্রিকেটে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, সিরিজ চলাকালে নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা ৫০ ডলার থেকে বাড়িয়ে ৭৫ ডলার করা হয়েছে। একই সঙ্গে ট্যুর ফি ২৫ ডলার থেকে দ্বিগুণ করে ৫০ ডলার করা হয়েছে।

‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা এতদিন বেতন পেতেন ১ লাখ ২০ হাজার টাকা। ৪০ হাজার টাকা বাড়িয়ে তাদের বেতন করা হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা এতদিন ১ লাখ করে পেতেন। এখন থেকে তারা পাবেন ১ লাখ ৩৫ হাজার টাকা করে।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা। এ ছাড়া জাতীয় দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার টাকা অতিরিক্ত পাবেন।

নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার। তারা হলেন নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।

‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

দেশ গণতান্ত্রিকভাবে আর চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১০

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১১

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১২

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৩

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৪

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৫

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৬

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৭

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৮

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৯

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

২০
X