কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১০:৩০ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১০:৩২ এএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের ৬টি আসনের ৪টিতে বিএনপির প্রার্থী ঘোষণা

বাঁ থেকে মো. জালাল উদ্দিন, ড. ওসমান ফারুক, ফজলুর রহমান ও মো. শরীফুল আলম। ছবি : সংগৃহীত
বাঁ থেকে মো. জালাল উদ্দিন, ড. ওসমান ফারুক, ফজলুর রহমান ও মো. শরীফুল আলম। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে চারটিতে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, যেসব আসনে এখনো আলোচনা চলছে, সেসব স্থানে পরে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। কিশোরগঞ্জ জেলার ক্ষেত্রেও ছয়টি আসনের মধ্যে চারটি আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে, বাকি দুটি আসনে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে, প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। টানা সাড়ে তিন ঘণ্টা বৈঠকের পর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব।

কিশোরগঞ্জে চারটি আসনে প্রার্থীরা হলেন : কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) পরে ঘোষণা করা হবে। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) জেলা জজ কোর্টের পিপি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) পরে ঘোষণা করা হবে। কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১০

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১২

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৩

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৪

আজকে স্বর্ণের বাজারদর

১৫

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৬

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৭

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৮

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৯

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

২০
X