ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ

হকিতে বিকেএসপি লাল চ্যাম্পিয়ন

হকিতে বিকেএসপি লাল চ্যাম্পিয়ন

‘তারুণ্যের উৎসব’ উদযাপনের অংশ হিসেবে বিকেএসপি আয়োজিত ‘বিকেএসপি কাপ হকি (অ-১৯) প্রতিযোগিতায় বিকেএসপি লাল দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিকেএসপি লাল টাইব্রেকারে ৩-০ গোলের ব্যবধানে বিকেএসপি সবুজ দলকে পরাজিত করে। নির্ধারিত সময়ে বিকেএসপির দুই দলের মধ্যকার খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল। বিকেএসপি সবুজ দলের তাওসান হোসেন সারার ১৩ গোল করে সর্বোচ্চ গোলদাতা এবং ফাইনালে শুটআউটে ৩ গোল ঠেকিয়ে বিকেএসপি লাল দলের রায়হানুল ইসলাম সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। টুর্নামেন্টের প্রথম সেমিতে বিকেএসপি লাল ময়মনসিংহকে এবং দ্বিতীয় সেমিতে বিকেএসপি সবুজ দিনাজপুরকে পরাজিত করে ফাইনালে উঠে আসে। তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে ময়মনসিংহ দল দিনাজপুরকে পরাজিত করে। মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম ফাইনাল খেলাটি উপভোগ করেন এবং সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর টুর্নামেন্ট শুরু হয়। বিকেএসপির ২ দলসহ ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও দিনাজপুর হকি দল ৬ দিনব্যাপী টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১০

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১১

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১২

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৩

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৪

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৫

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১৬

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৭

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৮

টিভিতে আজকের যত খেলা

১৯

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

২০
X