শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২০ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

এবার কন্যাসন্তানের বাবা হতে চান মেসি

এবার কন্যাসন্তানের বাবা হতে চান মেসি

কাতার বিশ্বকাপজয়ী লিওনেল মেসি তিন সন্তানের জনক। তার ও আন্তোনেল্লার তিন পুত্রের নাম থিয়াগো (১০) মাতেয়ো (৭) এবং সিরো (৫)। এবার কন্যাসন্তানের জনক হতে চান মেসি। এক সাক্ষাৎকারে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।

মেসিকে প্রশ্ন করা হয়, আরও একটি সন্তান চান কি না? উত্তরে মেসি বলেন, ‘আমি ও আন্তোনেল্লা এখন চেষ্টা করছি না। তবে বলতে পারছি না। দেখা যাক, কোনো কন্যাসন্তান আসে কি না।’ পিএসজি ছেড়ে কিছুদিন আগে আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন মেসি। মেজর লিগ সকারে বৃহস্পতিবার ইন্টার মিয়ামি ৪-০ গোলে হারিয়েছে টরন্টোকে। মেসি গোল না পেলেও করিয়েছেন। ৩৭ মিনিট মাঠে ছিলেন মেসি। আমেরিকায় যাওয়ার পর থেকে মাঠ ও মাঠের বাইরে চলছে মেসি-ম্যানিয়া। কানাডিয়ান সতীর্থ কামাল মিলার জানিয়েছিলেন, মেসির খেলা দেখতে গিয়ে তিনি নিজের খেলায় মনোযোগ দিতে পারেন না। তবে মিয়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার অবশ্য উল্টো কথা বলেছেন। মেসির ফ্যানবয় হতে চান না তিনি। ইউএসওপেনকাপ ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে ক্যালেন্ডার বলেছেন, ‘সে একজন দারুণ সতীর্থ। সে লাজুক ধরনের মানুষ এবং মৃদুভাষী। আমি সব সময় ভেবেছি এই মানুষটি একটি নতুন লিগ এবং একটি নতুন দেশে এসেছে। সম্ভবত সে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাই আমি সব সময় নিজের সেরাটা দিয়ে চেষ্টা করি সে যাতে এখানে স্বাগত অনুভব করে। আমি নিজেকে কখনো তার ফ্যানবয় বা এ রকম কিছু হিসেবে দেখানোর চেষ্টা করি না। আমার মনে হয় আমরা বেশ গড়পড়তা মানের একটা সম্পর্ক গড়ে তুলতে পেরেছি।’ ক্যালেন্ডার আরও বলেছেন, ‘আমি এই খেলাটির জন্য, দলের জন্য তার নিবেদন দেখেছি। খুব অল্প সময় ধরে সে আমাদের সঙ্গে আছে। সে এমন কিছু দলে এনেছে, যা আমরা করার চেষ্টা করছিলাম। মাঠে এবং মাঠের বাইরে সে দারুণ কিছু অবদান রেখেছে। সে চায় দলের একজন হয়ে থাকতে। সে চায় আমাদের সতীর্থ হতে এবং সে খুবই বিনয়ী। এটা এমন কিছু, যাকে আমি খুবই সম্মান করি।

তাই সে যেভাবে অনুশীলন মাঠকে চালায় এবং সে অনুশীলন ও খেলাকে যেভাবে গুরুত্ব দেয়, আপনি এখনো তার চোখে সে আগুন দেখতে পাবেন। এটি দেখায় যে লড়াইয়ের জন্য, জেতার জন্য আমাদের কেমন মান দরকার।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১০

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১১

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১২

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৩

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৪

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৫

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৬

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১৭

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X