কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

সাদিক কায়েমের ‘ডিল’ বক্তব্য নিয়ে ছাত্রদলের তীব্র প্রতিক্রিয়া

ছবি : ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া
ছবি : ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

‘ডিল’ শব্দ ব্যবহার করে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সাদিক কায়েমের বিরুদ্ধে এক বিবৃতিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করা শেখ তানভীর বারী হামিম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে দেওয়া বিবৃতিতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

উল্লেখ্য, ছাত্রদলের এ প্রতিক্রিয়ার আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বক্তব্যে সাদিক কায়েম বলেন, হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গেও সেভাবেই ডিল করব।

ছাত্রদলের পক্ষ থেকে শেখ তানভীর বারী হামিম ফেসবুক পোস্টে লিখেন, ‘ডিল’ শব্দের অর্থ সাধারণত চুক্তি হলেও অতীতে ছাত্রলীগের মিছিল করা, নৌকা নৌকা স্লোগান দেওয়া কিংবা বিভিন্ন হল ও অনুষদ কমিটিতে পদ-পদবি পাওয়ার বিনিময়ে ফ্যাসিবাদী শাসনামলে যে সুবিধাভোগের চুক্তি হয়েছিল, সে ধরনের কোনো সুযোগ আর থাকবে না।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সবচেয়ে বেশি গুম, খুন, হামলা ও মামলার শিকার হওয়া একটি সংগঠন। সংগঠনটি সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কোনো গোপন বা ভণ্ড প্রতারক অনুপ্রবেশ করতে না পারে।

এ ছাত্রদল নেতা দাবি করেন, সাদিক কায়েমের বক্তব্যে এখনো ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন রয়েছে। তারা প্রশ্ন তোলেন, নতুন করে তিনি কোনো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন কি না।

প্রতিক্রিয়ায় আরও বলা হয়, ছাত্রদল কখনো আপস বা সমঝোতার রাজনীতি করেনি এবং ভবিষ্যতেও করবে না। নেতারা সাদিক কায়েমকে বক্তব্যে সংযমী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কণ্ঠে গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধির সুর না আনলে ছাত্রলীগের মতো পরিণতির মুখে পড়তে হতে পারে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X