ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৮:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

বাংলার আজ ইংলিশ পরীক্ষা

মেহেদি হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদি হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর এক দিনের বিশ্রামে ছিলেন সাকিব আল হাসানরা। যথেষ্ট আনন্দে সময় কাটিয়েছেন লিটন দাস, তাওহীদ হৃদয়রা। তবে ইংল্যান্ড ম্যাচ সামনে রেখে গতকাল কঠোর অনুশীলন করেছেন তারা। দলের সঙ্গে এলেও অনুশীলন করেননি অধিনায়ক সাকিব। ধর্মশালা ক্রিকেট একাডেমিতে সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মেতেছিলেন বাংলাদেশ অধিনায়ক। প্রতিপক্ষ ইংল্যান্ড বলেই চাপমুক্ত থাকার চেষ্টা করছে বাংলাদেশ। বলা যেতে পারে, বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে আজ সকাল ১১টায় সত্যিকারের পরীক্ষাই দিতে হবে সাকিবের দলের।

সত্যিকারের শব্দটা ব্যবহারের কারণ ‘ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন’। এবারের বিশ্বকাপ মিশনে রাউন্ড রবিন লিগে বাংলাদেশ যে কটা দলের সঙ্গে জেতার স্বপ্ন দেখছে, তাদের মধ্যে ইংলিশদের থাকার কথা নয়। না থাকার সহজ কারণ, ইংল্যান্ডের ক্রিকেটীয় ধরনের পরিবর্তন। সাম্প্রতিক সময়ে তাদের মতো আক্রমণাত্মক ক্রিকেট খুব কম দলই খেলে থাকে। সে ইংলিশদের অতীতে বিশ্বমঞ্চে হারানোর অভিজ্ঞতা থাকলেও এবার তাই পরিস্থিতি ভিন্ন। একই সঙ্গে প্রথম ম্যাচ হেরে পিছিয়ে থাকার ঝাঁজ তুলতে চাইবে জস বাটলারের দল।

ধর্মশালার উইকেট যতটা রানপ্রসবা হওয়ার কথা ছিল, হচ্ছে তার উল্টো। বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচেই দেখা মিলেছিল স্লো টার্ন উইকেটের। কখনো কখনো স্পিনারদেরই বেশি সুবিধা পেতে দেখা গিয়েছিল। তবে ইংল্যান্ডের সঙ্গে একই উইকেটে খেলা না হলেও স্লোর ব্যাপারটি মাথায় থাকার কথা বাটলারের। সেজন্যই ইংলিশ অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশের বিপক্ষে এমন উইকেট থাকলে আগ্রাসী ক্রিকেটের দেখা মিলবে কি না। উত্তরে বাটলার ছিলেন বেশ কূটনৈতিক, ‘যেমনই হোক, আমরা কন্ডিশন ও উইকেট অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে মাঠে নামব।’ ইংল্যান্ড অধিনায়কের কথায় আগ্রাসী ক্রিকেটেরই ইঙ্গিত মিলেছে।

তবে বাংলাদেশের বিপক্ষেও ইংল্যান্ডের দুঃসংবাদ বেন স্টোকসকে না পাওয়া। অবসর ভেঙে বিশ্বকাপ দলে ফেরার পর এখনো মাঠে নামা হয়নি তার। চোট কাটিয়ে গতকাল দলের সঙ্গে অনুশীলন ফিরলেও তার না খেলার সম্ভাবনা বলে জানালেন বাটলার। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্টোকসকে নিয়ে বাটলার বলেছেন, ‘হ্যাঁ, স্টোকস হয়তো খেলবে না। তাকে দলে (অনুশীলনে) ফিরতে দেখে ভালো লাগছে। সে ফিটনেস ফিরে পাচ্ছে; তবে কাল হয়তো খেলা হবে না।’ স্টোকসকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না ইংল্যান্ড। বাটলার না বললেও ইংলিশ সংবাদমাধ্যমগুলো বলছে, ধর্মশালার বাজে আউটফিল্ডের কারণেই চোট থেকে ফেরা স্টোকসকে বিশ্রামে রাখবে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।

তবে স্বস্তি আছে বাংলাদেশ শিবিরে। প্রথম ম্যাচে আউটফিল্ড খারাপ হলেও তেমন কোনো সমস্যায় পড়েননি বাংলাদেশের খেলোয়াড়রা। এক দিন বিশ্রাম নেওয়ায় আরও বেশি মানসিকভাবে ফুরফুরে আছেন তারা। ইংল্যান্ডের বিপক্ষে তাই একই মানসিকতা ও নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলার কথা জানিয়েছেন বাংলাদেশের স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ। তার জন্য টপ অর্ডারের কাছে রান আশা করেছেন তিনি। লম্বা সময় ধরে ছন্দহীনতায় ভুগতে থাকা লিটন দাসকে ঘিরে দলের ভেতর কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে। তার ব্যাটিং অর্ডারের অদলবদলের ব্যাপারে বিভিন্ন ধরনের গুঞ্জনও আছে। তবে সবকিছু ছাপিয়ে হেরাথের বিশ্বাস, ঘুরে দাঁড়াবেন বাংলাদেশের ওপেনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীয়ায় ৭ কোটি ৪৬ লাখ টাকার প্রশাসনিক ভবনের উদ্বোধন

সালিশি বৈঠকে মারধরে জাপা নেতার মৃত্যু

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বিরোধ নিয়ে প্রতিক্রিয়া জানালেন নেতানিয়াহু

ভারতে পাচার ৫০ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত

জুলাইয়ের চেতনা : ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার

রাজকীয় সংবর্ধনায় বীরদের বরণ করল কেপ ভার্দে

হাসপাতালে ‘ইনজেকশন দেওয়ার পরপরই’ রোগীর মৃত্যু, স্বজনদের উত্তেজনা

যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল প্রশাসন

খামেনির জানাজায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান

আবারও হচ্ছে দুই বন্ধুর দেখা

১০

মুকসুদপুরের ২৭২টি গ্রামের প্রতিটি পরিবারে গাছের চারা বিতরণ করা হবে : সেলিমুজ্জামান

১১

বিদেশে ১ কোটি কর্মসংস্থানের পরিকল্পনা নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী নুর

১২

শিশু শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার ‘বডি ম্যাসাজ’, প্রধান শিক্ষকসহ ৩ জনকে শোকজ

১৩

এক রাতেই তারকা কাবরালের প্রেমিকা, কে এই সুন্দরী?

১৪

স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী

১৫

যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বাগবিতণ্ডা, চরম হট্টগোল

১৬

দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল করতে নতুন উদ্যোগ

১৭

পদ্মার ৩৫ কেজির কাতল সাড়ে ৭৩ হাজার টাকায় বিক্রি

১৮

মাদক কারবারে বাধা দেওয়ায় প্রতিবেশীকে হত্যা, অভিযুক্ত আটক

১৯

ছোট বোনকে ডুবতে দেখে পুকুরে ঝাঁপ বড় বোনের, দুজনের মৃত্যু

২০
X