ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৫:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

জাতীয় দলে ফিরছেন মুরসালিন

জাতীয় দলে ফিরছেন মুরসালিন

মদকাণ্ডে জাতীয় দল থেকে ছিটকে যাওয়া শেখ মুরসালিন অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের স্কোয়াডে ফিরছেন। রিমন হোসেনের জন্যও দুয়ার উন্মুক্ত ছিল, কিন্তু লেফটব্যাক পজিশনে অন্যরা ভালো করায় তাকে বিবেচনা করা হয়নি।

শৃঙ্খলাজনিত কারণে মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডের ম্যাচের স্কোয়াড থেকে তপু বর্মণ, শেখ মুরসালিন ও রিমন হোসেনকে বাদ দেওয়া হয়েছিল। তাদের ছাড়াই দুই লেগের লড়াইয়ে ৩-২ এগ্রিগেটে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠে আসে বাংলাদেশ।

গতকাল জাতীয় দল কমিটির সভার পর জানানো হয়, আগামীকাল শুরু হচ্ছে জাতীয় দলের প্রস্তুতি। ৭ নভেম্বর এএফসি কাপে মোহনবাগানের বিপক্ষে ম্যাচের পর বসুন্ধরা কিংসের ফুটবলাররা জাতীয় দলে যোগ দেবেন। শেখ মুরসালিনের অন্তর্ভুক্তি ছাড়া সকারুদের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে বড় পরিবর্তন নেই। ‘শৃঙ্খলাজনিত কারণে যাদের বাদ দেওয়া হয়েছিল, তাদের মধ্য থেকে শেখ মুরসালিনকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’—গতকাল দৈনিক কালবেলাকে বলছিলেন জাতীয় দলের কোচ হাভিয়ের ক্যাবরেরার সহকারী হাসান আল মামুন। সাবেক এ ফুটবলার আরও বলেন, ‘আসন্ন ম্যাচ দুটির জন্য রিমন হোসেনকে বিবেচনা করা হয়নি। কারণ, তার পজিশনে অন্যরা ভালো করছেন।’

সাম্প্রতিক সময়ে জাতীয় দলে খেলা ফুটবলারদের মধ্যে সেন্টারব্যাক তপু বর্মণ বসুন্ধরা কিংসে সাসপেনশনে আছেন। এ কারণে ২৮ বছর বয়সী এ ফুটবলারকে বিবেচনা করা হয়নি। ২০১৫ সালে বিশ্বকাপ বাছাইয়ে পার্থ ও ঢাকায় সকারুদের বিপক্ষে দুই ম্যাচ খেলা তপু এ যাত্রায় দর্শক হয়ে থাকছেন।

১৬ নভেম্বর মেলবোর্নে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই অভিযান শুরু হচ্ছে। ‘আই’ গ্রুপে লাল-সবুজরা নিজেদের প্রথম ম্যাচ খেলবে লেবাননের বিপক্ষে, ২১ নভেম্বর। অস্ট্রেলিয়া ও লেবানন ছাড়া গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ হচ্ছে ফিলিস্তিন। ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধের কারণে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলবে ফিলিস্তিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১০

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১১

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১২

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৩

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৪

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১৫

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১৬

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১৭

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

১৮

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১৯

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

২০
X