কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১১:২২ এএম
প্রিন্ট সংস্করণ

সরকারি কর্মকর্তাদের চাকরির সুরক্ষার নিশ্চয়তা বিএনপির

বিএনপির লোগো।
বিএনপির লোগো।

বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীর চাকরির সুরক্ষার নিশ্চয়তা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অঙ্গীকার করেছেন, কারও বিরুদ্ধে দলীয় বিবেচনায় কিংবা আক্রোশমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না বা কাউকেই তা করতে দেওয়া হবে না। বরং গত ১৫ বছরে যেসব কর্মকর্তা-কর্মচারীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত, বাধ্যতামূলক অবসর, দীর্ঘদিন ওএসডি এবং পদোন্নতি বঞ্চিত করা হয়েছে, তাদের প্রতিও ন্যায়বিচার করা হবে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেন মির্জা ফখরুল।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, সিভিল ও পুলিশ প্রশাসনের অতি নগণ্য সংখ্যক দুর্নীতিপরায়ণ ও দলবাজ কর্মকর্তা অপপ্রচার চালাচ্ছেন যে, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী শাসনামলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি, এমনকি জেল-জরিমানার মতো পরিস্থিতির শিকার হতে হবে। বোঝা যায়, অনির্বাচিত ও অবৈধ আওয়ামী সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য যেসব ষড়যন্ত্র করছে—এমন অপপ্রচার সেই ষড়যন্ত্রেরই একটি অংশ।’

কর্তৃপক্ষের বেআইনি আদেশে বা চাপে ‘বিতর্কিত কাজ’ করতে বাধ্য হয়েছেন—এমন কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘এখন থেকে তারা যদি আর এরূপ অন্যায়, অবৈধ ও বেআইনি কোনো কাজ না করেন, তাহলে তাদের পূর্ববর্তী ভূমিকা সহানুভূতি ও ইতিবাচক দৃষ্টিতে বিবেচনা করা হবে।’

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রাতে তার গুলশানের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করার পরই প্রশাসনের উদ্দেশে এ বার্তা দেন মির্জা ফখরুল। গতকাল রাত ৮টার দিকে ফিরোজায় যান ফখরুল। সেখানে প্রায় পৌনে ১ ঘণ্টার মতো ছিলেন তিনি।

সূত্র জানায়, ঢাকায় আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় বিএনপির মহাসমাবেশ ও একে ঘিরে উদ্ভূত পরিস্থিতি চেয়ারপারসনকে জানাতেই মূলত মির্জা ফখরুল ফিরোজায় যান। এ সময় খালেদা জিয়াও মহাসচিবকে দিকনির্দেশনা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১০

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১১

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১২

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৩

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৪

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৫

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৬

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৭

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৮

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৯

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

২০
X