বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৩:১৩ পিএম
প্রিন্ট সংস্করণ

দাম কমেছে বেশিরভাগ নিত্যপণ্যের

প্রেস উইং
দাম কমেছে বেশিরভাগ নিত্যপণ্যের

গত পাঁচ মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বহুলাংশে কমেছে। একইভাবে গত বছরের রমজানের তুলনায় এ বছর বেশিরভাগ পণ্যের দাম কমেছে বলে গতকাল জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

পরিসংখ্যানের তথ্যানুযায়ী, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের ৩ মার্চ পর্যন্ত পাওয়া তথ্যে বেশিরভাগ পণ্যের দাম কমেছে। এসব পণ্যের তালিকায় রয়েছে চাল, গম, ডাল, মুরগি, ডিম, মাছ, সয়াবিন, পামওয়েল, চিনি, লবণ, আলু, টমেটো, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন ও হলুদ।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ২০২৪ সালের নভেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মুদি দোকান ও মুরগির মার্কেট থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সংগৃহীত তথ্যে এ পরিসংখ্যান উঠে এসেছে।

পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, গত বছরের নভেম্বরের তুলনায় মার্চ পর্যন্ত বিভিন্ন ধরনের চাল (নাজিরশাইল, মিনিকেট, বিআর২৮, গুটি ও পাইজাম) এবং গমের (খোলা ও প্যাকেটজাত আটা-ময়দা) দাম অপরিবর্তিত রয়েছে। যদিও গত বছরের রমজানের তুলনায় চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়া ডিমের ডজন নভেম্বরে ১৪৭ টাকা থেকে কমে মার্চে দাঁড়িয়েছে ১৩০ টাকা, বড় পাঙাশ মাছ ২৭০ টাকা কেজি থেকে ২৬০, কৈ ২১০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৮০, মাঝারি তেলাপিয়া ১৭০ থেকে ১৮০ টাকায়। এদিকে খোলা সয়াবিন তেল ১৮৫ থেকে কমে ১৬৬, বোতলজাত সয়াবিন তেলের লিটার ১৬৮ থেকে ১৭৫ টাকায় দাঁড়িয়েছে। খোলা চিনি ১২৫ থেকে ১২০ টাকা কেজি, প্যাকেটজাত ১২৭ থেকে ১২৫ এবং প্যাকেটজাত লবণের কেজি ৪০ টাকায় স্থির রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X