রকি আহমেদ
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৯:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

‘গরিবের ডাক্তার’ বুলবুল হত্যার বিচার হয়নি ৩ বছরেও

মামলার বিচার আটকা সাক্ষ্যে
‘গরিবের ডাক্তার’ বুলবুল হত্যার বিচার হয়নি ৩ বছরেও

২০২২ সালের ২৭ মার্চ ভোরে রাজধানীর মিরপুরে ছিনতাইকারীদের হাতে খুন হন ‘গরিবের ডাক্তার’খ্যাত দন্ত চিকিৎসক আহমেদ মাহি বুলবুল। সবসময় অসহায় মানুষের পাশে থাকা এ ডাক্তারকে হত্যার তিন বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি বিচার। বিএনপি ঘরানার চিকিৎসক বুলবুল হত্যা মামলার বিচার এখনো ঝুলে আছে সাক্ষ্য গ্রহণে। বিচারের আশায় চেয়ে আছেন তার মা, স্ত্রী ও ছোট্ট দুই ছেলে-মেয়ে। একসময় গরিব-অসহায় মানুষের পাশে থাকা বুলবুলের পরিবারের এখন খোঁজ রাখেন না কেউ।

বুলবুল হত্যাকাণ্ডে মিরপুর থানায় বাদী হয়ে তার স্ত্রী শাম্মী আক্তার মামলা করেন। এরপর গ্রেপ্তার করা হয় পাঁচ ছিনতাইকারীকে। তারা হলো মো. রায়হান ওরফে সোহেল আপন, রাসেল হোসেন হাওলাদার, আরিয়ান খান হৃদয়, সোলায়মান ও রিপন। আসামিরা সবাই বর্তমানে কারাগারে আছে। এদিকে এ পাঁচ ছিনতাইকারীকে আসামি করে ডিবি পুলিশ ২০২২ সালের অক্টোবরে আদালতে চার্জশিট দাখিল করে। ২০২৩ সালের ২৫ মে আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু হয়। ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ কুদরত-এ-এলাহীর আদালতে মামলাটি বর্তমানে বিচারাধীন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, ‘এখন পর্যন্ত মামলাটিতে পাঁচজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষী হাজির করে মামলার বিচার শেষ করার চেষ্টা করব। ন্যায়বিচার নিশ্চিতে আমরা সর্বোচ্চ সহায়তা করব।’ এদিকে সর্বশেষ গত ২৬ জানুয়ারি মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ছিল। তবে ওইদিন কোনো সাক্ষী আদালতে হাজির হননি। আগামী ১৬ এপ্রিল সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য রয়েছে।

ডা. বুলবুলের স্ত্রী শাম্মী আক্তার এ বিষয়ে বলেন, বছর ঘুরে মৃত্যুবার্ষিকী এলে দু-একজন ফোন করেন নিউজের জন্য। এর বাইরে কে কী করবে? রাষ্ট্র কি আমাদের দায়িত্ব নেবে, বাচ্চাদের দায়িত্ব নেবে? আমাদের ছেলে সামি ক্লাস ফোরে পড়ে। আর মেয়ে আওন প্লেতে পড়ছে। বাচ্চাদের নিয়ে বাবার বাসায় দিনাজপুরে আছি। চাহিদামতো চাকরি পাচ্ছি না। সরকারি চাকরির বয়স শেষ। তিনি আরও বলেন, তিন বছর হয়ে গেল। এখনো হত্যার বিচার পেলাম না। জানি না আর কতদিন লাগবে। যাদের জন্য আমাদের জীবনটাই শেষ হয়ে গেল, জীবনটাই পাল্টে গেল, তাদের সর্বোচ্চ সাজা চাই। আশা করছি দ্রুত বিচার শেষ হবে।

মামলা সূত্রে জানা যায়, ৩৮ বছর বয়সী আহমেদ মাহী বুলবুল দন্ত চিকিৎসক হিসেবে মগবাজারে ‘রংপুর ডেন্টাল’ নামের একটি চেম্বারে নিয়মিত রোগী দেখতেন। পাশাপাশি গত পাঁচ বছর ধরে ‘মেসার্স রংপুর ট্রেডার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানও চালাতেন। চিকিৎসক বুলবুল ‘পথশিশু সেবা সংগঠন’সহ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনেও যুক্ত ছিলেন। ২০২২ সালের ২৭ মার্চ আসামি রিপন ও রাসেল বুলবুলের মোবাইল ছিনতাইয়ের সময় ঊরুতে আঘাত করে জখম করেন। এ সময় বুলবুল গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে যান। ছিনতাইকারীরা চিকিৎসক বুলবুলের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ১৫০০ টাকায় বিক্রি করে। পরে তা পাঁচ ছিনতাইকারী ভাগ করে নেয়। এদিকে পরে বুলবুলকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X