কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০৯:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

ইনকিউবেশন সেন্টার হবে সব বিশ্ববিদ্যালয়ে : পলক

ঢাবিতে বৃহস্পতিবার ছাত্রলীগের কর্মশালা ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ অন্যরা। ছবি : কালবেলা
ঢাবিতে বৃহস্পতিবার ছাত্রলীগের কর্মশালা ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ অন্যরা। ছবি : কালবেলা

দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি করে শেখ কামাল বিজনেস ইনকিউবেশন সেন্টার করা হবে বলে জানিয়েছেন জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী। ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণ’ শিরোনামে ঢাবি ছাত্রলীগ শাখা এ কর্মশালা ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান আয়োজন করে।

এ সময় পলক বলেন, ঢাবির হলগুলোয় উচ্চগতির ইন্টারনেট সুবিধাসহ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি করে শেখ রাসেল ডিজিটাল ল্যাব করা হবে। স্মার্ট ক্যাম্পাসকে ১ কোটি টাকা ‘ইনোভেশন ফান্ড’ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়গুলো গ্রিন, ক্লিন ও সেফ ক্যাম্পাস গড়তে বিভিন্ন প্রকল্প ও উপস্থাপনা জমা দেবে। যাচাই-বাছাই শেষে প্রথম স্থান অধিকারকারীকে ১ কোটি এবং বাছাইকৃত ৫০ বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা করে ‘ইনোভেশন গ্র্যান্ড’ দেবে আইসিটি বিভাগ।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। পরে প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ১৮ হলে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সজীব ওয়াজেদ জয়ের উপহার হিসেবে ল্যাপটপ তুলে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১০

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১১

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১২

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৩

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৪

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৬

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৭

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৮

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৯

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

২০
X