রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৫ এএম
প্রিন্ট সংস্করণ

৫০ হাজার মানুষ নিয়ে প্রধানমন্ত্রীর সমাবেশে রংধনু গ্রুপ চেয়ারম্যান

৫০ হাজার মানুষ নিয়ে প্রধানমন্ত্রীর সমাবেশে রংধনু গ্রুপ চেয়ারম্যান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে বড় জমায়েতের প্রস্তুতি ছিল আগে থেকেই। এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ওই সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা ও আশপাশের কয়েকটি জেলার বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠ রূপ নিয়েছিল জনসমুদ্রে। পূর্ব ঘোষণা অনুযায়ী, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে প্রায় ৫০ হাজার মানুষকে নিয়ে ওই সমাবেশে যোগ দেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ মো. রফিকুল ইসলাম।

সকাল ১১টার দিকে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় জলসিঁড়ি প্রকল্পের ১০০ ফুট সড়ক ও পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে জড়ো হন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকেই রংধনু গ্রুপের চেয়ারম্যানের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সমাবেশে রওনা হন তারা। এর আগে সমাবেশে যোগ দিতে উপজেলার ভুলতা, গোলাকান্দাইল, মুড়াপাড়া, কায়েতপাড়া, দাউদপুর, ভেলাব, রূপগঞ্জ ইউনিয়ন, কাঞ্চন এবং তারাব পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লা থেকে বিভিন্ন যানবাহনে করে ১০০ ফুট ও ৩০০ ফুট সড়কে জড়ো হোন নেতাকর্মীরা। রফিকুল ইসলামের নেতৃত্বে সমাবেশে যোগদানকারীদের মধ্যে ছিলেন রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের বিপুলসংখ্যক সমর্থক।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রংধনু গ্রুপের চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে যোগ দিয়ে রূপগঞ্জের সর্বস্তরের মানুষ অত্যন্ত উল্লসিত। কারণ, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশের মতো রূপগঞ্জও উন্নয়নের জোয়ারে ভাসছে। জাতীয় নির্বাচন প্রসঙ্গে রফিকুল ইসলাম বলেন, নৌকাকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশাআল্লাহ। এবার যদি রূপগঞ্জে খালেদা জিয়াও নৌকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন, তারপরও নৌকাকে বিপুল ভোটে জয়ী করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপগঞ্জের নৌকার মাঝি হিসেবে যাকে মনোনীত করবেন, আমরা তার পক্ষেই কাজ করব।

মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক, রংধনু গ্রুপের পরিচালক ও জেলা পরিষদের সাবেক সদস্য মিজানুর রহমান মিজান, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা, যুবলীগ নেতা শফিকুল ইসলাম সফিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আবুল বাশার টুকু, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা সামসুল আলম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের রাজনৈতিক মুখপাত্র শেখ মোয়াজ্জেম হোসেন সাঈদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ বিল বেশি এলে হটলাইনে কল করার অনুরোধ মন্ত্রণালয়ের

ভেনেজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টাইনসহ দুই ফুটবলারের পরিবার নিহত

ডিজিটাল লেনদেনে ‘বাংলা কিউআর’ প্রচারে ওয়ান ব্যাংক

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পিএইচআরসির

চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে: ইরান

২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

১০

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

১১

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

১২

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

১৩

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছে: ইশতিয়াক 

১৪

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা 

১৫

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

১৬

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি এম-ট্যাবের

১৭

চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান

১৮

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

১৯

চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

২০
X