কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৮:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

ঢাকা সফর অত্যন্ত ফলপ্রসূ সম্পর্ককে নতুন গতি দেবে

ইসহাক দার
ঢাকা সফর অত্যন্ত ফলপ্রসূ সম্পর্ককে নতুন গতি দেবে

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার ৩৬ ঘণ্টার বাংলাদেশ সফরকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে অভিহিত করেছেন। এ সফর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে এবং উভয় দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে তিনি তার দৃঢ় বিশ্বাসের কথা জানিয়েছেন। গতকাল সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

ইসহাক দার বলেন, বাংলাদেশের সরকার ও জনগণের উষ্ণ আতিথেয়তা এবং ফলপ্রসূ সফরের জন্য আন্তরিক ধন্যবাদ। ঢাকায় পাকিস্তান হাইকমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকর্মীরা এবং আমার সঙ্গী প্রতিনিধিদলের প্রতি তাদের মূল্যবান সহায়তার জন্য কৃতজ্ঞ।

তিনি বলেন, বাংলাদেশে ৩৬ ঘণ্টার একটি অত্যন্ত ফলপ্রসূ সফর শেষ করেছি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বাণিজ্য ও শুল্ক কমিশনের চেয়ারম্যান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশের ট্রেডিং করপোরেশনের চেয়ারম্যান এবং পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনারসহ ঊর্ধ্বতন মন্ত্রিসভার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের বিষয়ে ইসহাক দার তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বলেন, দুই দেশের মধ্যে বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং উভয়পক্ষের দৃষ্টিভঙ্গির মধ্যে পূর্ণ মিল ছিল। আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল উচ্চপর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে সম্পর্ক, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। তিনি আরও জানান, আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়, বিশেষ করে সার্ক পুনরুজ্জীবনের বিষয়টি গুরুত্ব পায়।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুদিনের সফর শেষে রোববার রাত ১২টার পর সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন। সফরের প্রথম দিনেই ইসহাক দার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী ও বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন।

সফরের সময় ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকের পর দুই দেশের সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এগুলো হলো কূটনৈতিক ও অফিসিয়াল (সরকারি) পাসপোর্টধারীদের জন্য ভিসা না লাগার চুক্তি, সংস্কৃতি বিনিময়, দুই দেশের সংবাদ সংস্থা, ফরেন সার্ভিস একাডেমি ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা এবং বাণিজ্য সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X