বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার মো. রাজু ওরফে মিন্টু ও উদ্ধারকৃত বিদেশি পিস্তল ও গুলি। ছবি : কালবেলা
গ্রেপ্তার মো. রাজু ওরফে মিন্টু ও উদ্ধারকৃত বিদেশি পিস্তল ও গুলি। ছবি : কালবেলা

চট্টগ্রামের রাউজানে বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার মিন্টু তার হেফাজতে থাকা অস্ত্র-গুলি দিয়ে নোয়াপাড়া এলাকায় চাঁদাবাজি, অপহরণ, অস্ত্র ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছিল।

রোববার (৩১ আগস্ট) রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ওই যুবকের নাম মো. রাজু ওরফে মিন্টু (২৫)।

থানা সূত্র জানায়, শনিবার বিকেল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানাধীন নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পলোয়ান পাড়া উজির মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে মো. রাজু ওরফে মিন্টুকে (২৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি এবং ১টি অস্ত্রের কাঠের বাট পাওয়া গেছে। রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া অভিযানের নেতৃত্বে ছিলেন।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন কালবেলাকে বলেন, গ্রেপ্তার মিন্টু একই বাড়ির আলী আকবর শাহরাজের ছেলে। তার ভাড়া বাসা হতে যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি এবং একটি অস্ত্রের কাঠের বাট উদ্ধার করা হয়। নিজ হেফাজতে রাখার এসব অস্ত্রের বৈধ কোনো লাইসেন্স দেখাতে সে পারেননি। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া কালবেলাকে বলেন, তার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ চারটি মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X