কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় জোর দিলে ব্যয়বহুল চিকিৎসা চাপ কমবে

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার হলে ব্যয়বহুল চিকিৎসার চাপ যেমন কমবে, তেমনি সুস্থ জীবনযাপনের মাধ্যমে মানুষের কর্মক্ষমতা ও আয়ুষ্কালও বাড়বে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যসবো সচিব মোহাম্মদ সাইদুর রহমান। রোববার (৩১ আগস্ট) রাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটোরিয়ামে বাংলাদেশস্থ আমেরিকান ওয়েলনেস সেন্টারের (এডব্লিউসি) আয়োজনে এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সুস্থ জীবনযাপন করতে হলে সবাইকে ন্যাচারাল খাবার দাবারের প্রতি জোর দিয়ে স্বাস্থ্যকর জীবন যাপন করতে হবে।

এডব্লিউসি’র প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মজিবুল হক বলেন, আমার দীর্ঘ ১১ বছরের অভিজ্ঞতার আলোকে এই বইটি লিখেছি আপনাদের জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মানুষের কেমন হেলদি লাইফ হওয়া উচিত, কেমন ডায়েট গ্রহণ করা উচিত এ রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছি এই বইয়ে।

তিনি বলেন, পোল্ট্রি ডিম, পোলট্রি দুধ ও মাংস আমাদের প্রধান শত্রু। এগুলো যখন ছিল না তখন এতো রোগ ছিল না। আমেরিকান এফডিএ এর ডাটা অনুযায়ী, ৭০ ভাগ এন্টিবায়োটিক চলে যাচ্ছে এই ফার্মের মাছ, মুরগি, ডিমের মধ্যে। প্রতিদিন দুই-তিনবার অনিচ্ছাসত্বেও এসব এন্টিবায়োটিক গ্রহণের কারণে পেটের ভালো ব্যাকটেরিয়াগুলো মারা যাচ্ছে। ফলে আমরা রোগাক্রান্ত হচ্ছি। তাই সচেতন হয়ে সবার আগে দরকার খাদ্যাভ্যাস পরিবর্তন এবং সুস্থ জীবন যাপন করা। আজ থেকেই পোল্ট্রি খাবার বর্জন করে প্রাকৃতিক খাবারের দিকে মনোযোগী হতে হবে। দৈনন্দিন খাবারে শাকসবজি, ফলমূল, মাছ, ডাল ও আঁশযুক্ত খাবারের ব্যবহার বাড়ানো, তেল-চর্বি ও অতিরিক্ত লবণ-চিনি কমানো, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ, নিয়মিত হেলথ স্ক্রিনিং বা স্বাস্থ্য পরীক্ষা করলেই এসব রোগ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

এডব্লিউসির চেয়ারম্যান মো. মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, এশিয়ান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান খান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান, ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্টার ড. মো. আবুল বাশার খান, চ্যানেল২৪ এর নির্বাহী পরিচালক দিলু খন্দকার, টিবি হাসপাতালের উপ-পরিচালক ডা. আয়েশা আক্তার, ইয়ুথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম হায়দার, ডা. ফাইজা রাহলা, ডা. সাদিয়া সুলতানা রেশমা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অনেকে।

এডব্লিউসির উপদেষ্টা মুহাম্মদ ইমতিয়াজের সঞ্চালনায় সেমিনারে মূল আলোচক হিসেবে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যুক্তরাষ্ট্রস্থ দ্য সেন্টার অব ইন্টিগ্রেটিভ মেডিসিনের কনসালটেন্ট অধ্যাপক ড. মজিবুল হক। অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক একটি ডকুমেন্টারিও প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে এডব্লিউসি’র প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মজিবুল হকের নতুন গ্রন্থ 'সুস্থতার মূলমন্ত্র' এবং স্বাস্থ্যবিষয়ক অনলাইন নিউজ পোর্টাল হেলথ২৪ এর মোড়ক উন্মোচন করা হয়।।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১০

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১১

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১২

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৪

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৫

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৬

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৭

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৮

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৯

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

২০
X