বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

প্রিয়া মারাঠে আর নেই

প্রিয়া মারাঠে । ছবি : সংগৃহীত
প্রিয়া মারাঠে । ছবি : সংগৃহীত

ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে নেমে এলো গভীর শোকের ছায়া। হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মারাঠে আর নেই।

রোববার (৩১ আগস্ট) সকালে মুম্বাইয়ের মিরা রোডের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাত্র ৩৮ বছর বয়সেই থেমে গেল এই প্রতিভাবান শিল্পীর জীবনযাত্রা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন প্রিয়া। চিকিৎসাধীন থাকলেও সুস্থ হয়ে উঠতে পারেননি। রবিবার (৩১ আগস্ট) সকালে দীর্ঘ দিনের অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী।

১৯৮৭ সালের ২৩ এপ্রিল মহারাষ্ট্রের থানে জন্মগ্রহণ করেন প্রিয়া। মুম্বাইয়ে বেড়ে ওঠা প্রিয়া ২০০৬ সালে মারাঠি ইন্ডাস্ট্রি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন।

পরবর্তীতে হিন্দি ভাষার ‘পবিত্র রিশতা’, ‘তু তিথে মে’, ‘সাথ নিভানা সাথিয়া’, ‘উত্তরণ’, ‘ভাগে রে মন’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন তিনি। ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে অঙ্কিতা লোখান্ডের ছোট বোনের চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী।

প্রিয়া শুধু একজন অভিনেত্রী নন, একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ানও ছিলেন। ‘কসম সে’ ধারাবাহিকের মাধ্যমে হিন্দি ইন্ডাস্ট্রিতে পা রাখা প্রিয়া ‘কমেডি সার্কাস’-এর প্রথম সিজনেও অংশ নিয়েছিলেন। যদিও টিভি ধারাবাহিকের মাধ্যমে অধিক পরিচিতি লাভ করেন। বিশেষ করে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিক তাকে বেশি খ্যাতি এনে দেয়। দুটো সিনেমায়ও অভিনয় করেছেন প্রিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X