টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ এএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে ২ থানার ওসি একযোগে বদলি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অধীনে থাকা টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একসঙ্গে বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জিএমপি কর্তৃপক্ষ।

রোববার (৩১ আগস্ট) রাতে জিএমপি থেকে জানানো হয়, পুলিশ সদর দপ্তরের নির্দেশে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে এবং টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে।

জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মহিউদ্দিন আহমেদ জানান, সদর দপ্তরের বিশেষ নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী উভয় কর্মকর্তার বদলি হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, দৈনিক কালবেলায় টঙ্গীতে মাদকের রমরমা হাট সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর বদলির এই আদেশ দেওয়া হয়েছে।

হঠাৎ টঙ্গীর দুটি গুরুত্বপূর্ণ থানার ওসিকে একসঙ্গে সরিয়ে দেওয়ার বিষয়টি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলো, সে বিষয়ে জিএমপি বা সদর দপ্তরের পক্ষ থেকে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা রাজধানীর প্রবেশদ্বার গাজীপুরের গুরুত্বপূর্ণ দুটি থানা। শিল্পাঞ্চল, বাণিজ্যকেন্দ্র ও ঘনবসতিপূর্ণ এই এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ওসিদের ভূমিকা সবসময়ই আলোচনায় থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X