চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে স্কুল থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় এসএস নামে একটি গ্রামার স্কুল থেকে চুরি হওয়া বিপুল মালামাল উদ্ধার। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় এসএস নামে একটি গ্রামার স্কুল থেকে চুরি হওয়া বিপুল মালামাল উদ্ধার। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় এসএস নামে একটি গ্রামার স্কুল থেকে চুরি হওয়া বিপুল মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) আহলাদ ইবনে জামিল কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার তিনজন হলেন মো. রিয়াদ (২৫), মো. শরীফ (২৪) ও খায়রুল আমিন মিঠু প্র: জুনিয়র মিঠু (২৫)।

মামলার এজাহারের বরাতে পুলিশ জানায়, আগ্রাবাদ সিডিএ ১৭নং রোডস্থ এসএম গ্রামার স্কুলের অফিস কক্ষ থেকে ২৬ আগস্ট থেকে ২৭ আগস্টের মধ্যে যেকোনো দিন ১টি সনি ক্যামেরা, ড্রোন ও ড্রোনের রিমোট, আসুস ব্র্যান্ডের ল্যাপটপ, গিম্বেল, ৪টি ওয়াকিটকি, ২টি মোবাইল এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ব্যাগ চুরি হয়।

পরে স্কুলের পক্ষে মো. কামরুল হাসান (২৮) বাদী হয়ে ডবলমুরিং থানায় চুরির মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযানে নামে টিম ডবলমুরিং।

ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) আহলাদ ইবনে জামিল বলেন, আগ্রাবাদ বিল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে নয়টার সময় মো. শরীফকে (২৪) গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। স্বীকারোক্তিতে তিনি জানায়, গত বুধবার (২৭ আগস্ট) রাত অনুমান সাড়ে তিনটার সময় তার সহযোগী মো. রিয়াদসহ (২৫) ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাদীর অফিসের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এজাহারে বর্ণিত মালামালসহ বাদীর ব্যবহৃত হাত ঘড়ি চুরি করে। এ চোরাই আলামতসমূহ চুরি পরবর্তী তার সহযোগী মো. রিয়াদ (২৫) এবং খায়রুল আমিন মিঠু প্র: জুনিয়র মিঠুর (২৫) কাছে রেখেছে।

আহলাদ ইবনে জামিল আরও বলেন, শরীফের দেওয়া তথ্যে আগ্রাবাদ সিডিএ আবাসিকস্থ ২৯নং রোড মাসুদ লাইটিংয়ের সামনে থেকে মো. রিয়াদ (২৫) ও খায়রুল আমিন মিঠু প্র: জুনিয়র মিঠুকে (২৫) গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী চোরাইমাল উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X