কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

যোদ্ধাদের সামরিক প্রধানের পর মুখপাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করল ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শনিবারের হামলায় হামাসের মুখপাত্র আবু ওবাইদা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ।

ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছিলেন, হামলায় আবু ওবাইদা নিহত হতে পারেন। কিন্তু প্রতিরক্ষামন্ত্রী কার্টজ হলেন প্রথম কর্মকর্তা যিনি আবু ওবেইদা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের পোস্টে প্রতিরক্ষামন্ত্রী কার্টজ হামাসের মুখপাত্র আবু ওবাইদার নিহতের খবরটি নিশ্চিত করেন।

এদিকে, রোববার (৩১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, আবু ওবাইদাহকে লক্ষ্যবস্তু করে ইসরায়েল হামলা চালিয়েছে।

নেতানিয়াহু বলেন, সেনাবাহিনী এবং শিন বেট অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে ইসরায়েল হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবাইদাকে লক্ষ্যবস্তু করেছে। কিন্তু তিনি বলেছেন, হামলার ফলাফল এখনো স্পষ্ট নয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X