কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নেতৃত্বে গণআকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব : হুমায়ূন কবির

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণআকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন দলের আন্তর্জাতিক সম্পাদক ও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। তিনি বলেন, বাংলাদেশের মানুষ জুলাই -আগস্টের আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসনকে পরাজিত করেছে। সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষার বাস্তবায়ন এবং একটি শোষণমুক্ত, বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা একমাত্র তারেক রহমানের নেতৃত্বেই সম্ভব।

স্থানীয় সময় শনিবার দুপুরে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিরের সঙ্গে মতবিনিময় সভার আয়োজক ক্যালিফোর্নিয়া বিএনপি। হুমায়ূন কবির স্থানীয় নেতৃবৃন্দের মতবিনিময় করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ক‍্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান।

হুমায়ুন কবির ক্যালিফোর্নিয়া বিএনপির অতীত কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে স্বৈরাচার শেখ হাসিনাবিরোধী আন্দোলনে ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের নেতৃত্বে স্থানীয়ভাবে পরিচালিত কার্যক্রমগুলোর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কংগ্রেসম্যান ও সিনেটরদের সঙ্গে বাংলাদেশের তখনকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গঠনমূলক আলোচনার উদ্যোগকেও তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আদর্শিক রাজনীতির মৃত্যু হয় না। বিএনপির আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারেক রহমান তার যোগ্য উত্তরসূরি হিসেবে বৈষম্যহীন গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে বিএনপি নেতা নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আব্দুল বাসিত, শামসুজ্জোহা বাবলু, ডাবলু আমিন, মাহবুবুর রহমান শাহিন, সাইফুল আনসারী চপল, আফজাল হোসেন সিকদার, সৈয়দ নাসির উদ্দিন জেবুল, মোয়াজ্জেম আহমেদ রাসেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১০

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১১

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১২

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৪

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৫

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৬

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৭

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৮

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৯

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

২০
X