কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ এএম
প্রিন্ট সংস্করণ

আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। নিষিদ্ধ ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে গত সোমবার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চারিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ডিবির অভিযানে গ্রেপ্তার হওয়া অনেকের বিরুদ্ধেই মামলা আছে।

গ্রেপ্তাররা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ এস এম আল সনেট, খিলক্ষেত থানা ছাত্রলীগের সহসভাপতি কাজী আইনুল আসিফ, যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নিছার আলী, সূত্রাপুর থানা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক ফয়সাল, ছাত্রলীগ কর্মী আকাশ, ঢাকা মহানগর দক্ষিণের আইনবিষয়ক সম্পাদক মুরসালিন তালুকদার, আওয়ামী লীগ কর্মী মো. রিপন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান, বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুল ইসলাম, আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী নুসরাত জাহান লিমা, লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি বেলাল হোসেন তুহিন, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি আরশেদ আলী বিশ্বাস এবং তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি অভিমন্যু বিশ্বাস অভি।

গ্রেপ্তারদের মধ্যে মো. মাহবুবুল ইসলামের বিরুদ্ধে বরগুনার আমতলী থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান উপপুলিশ কমিশনার।

মহিলা লীগের নেত্রী লিমাসহ ১০ জন কারাগারে: রাজধানীর পৃথক তিন থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নুসরাত জাহান লিমাসহ ১০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠান।

আসামিরা হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আনিসুর রহমান, পাথরঘাটা উপজেলা যুবলীগের সদস্য মো. রিপন, আওয়ামী লীগ নেতা মো. নেছার আলী, ছাত্রলীগ নেতা কাজী আইনুল ইসলাম আশিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম আল সনেট, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র মো. আরশেদ আলী বিশ্বাস, রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সহসভাপতি অবিমন্যু বিশ্বাস অভি, আমিনুল হক ফয়সাল ও মো. বেলাল হোসেন তুহিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

১০

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

১১

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১২

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১৩

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১৪

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৫

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৬

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৭

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৮

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৯

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

২০
X